শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ম্যানসিটি ছাড়লেন এদেরসন, দোন্নারুম্মার জন্য উন্মুক্ত পথ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ম্যানসিটি ছাড়লেন এদেরসন, দোন্নারুম্মার জন্য উন্মুক্ত পথ
ম্যানসিটি ছাড়লেন এদেরসন, দোন্নারুম্মার জন্য উন্মুক্ত পথ

ম্যানচেস্টার সিটি ছেড়ে নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন। প্রায় ১৬ মিলিয়ন ডলার ট্রান্সফার ফিতে তিনি যোগ দিয়েছেন তুরস্কের ক্লাব ফেনারবাচেতে।

আবেগঘন বিদায়ী বার্তায় এদেরসন লিখেছেন, “পেপ গার্দিওলার অধীনে আমরা ইংল্যান্ড ও ইউরোপে শিরোপা জয় করেছি। আট বছর আগে স্বপ্ন নিয়ে ম্যানচেস্টারে আসলেও এমন সাফল্য পাব তা ভাবিনি। এখানে কাটানো সময়টা আমার জীবনের বিশেষ অধ্যায় হয়ে থাকবে। আমি পরিবার নিয়ে যাচ্ছি, কিন্তু সিটিতে রেখে যাচ্ছি আমার আরেক পরিবার। আমি সবসময় সিটির নীল হৃদয়ের মানুষ হয়ে থাকব।”

২০১৭ সালে সিটিতে যোগ দেওয়া এদেরসন গত আট মৌসুমে একবার চ্যাম্পিয়নস লিগ, ছয়বার প্রিমিয়ার লিগসহ আরও ছয়টি ঘরোয়া শিরোপা জিতেছেন।

এদিকে, তার বিদায়ের পরই ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকে দলে টানতে যাচ্ছে ম্যানসিটি। ইংলিশ গণমাধ্যম ইএসপিএন জানায়, পিএসজি থেকে প্রায় ২৬ মিলিয়ন পাউন্ড খরচে দোন্নারুম্মাকে দলে নিচ্ছে বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

দোন্নারুম্মা সিটিতে যোগ দিলে তরুণ গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডের সঙ্গে লড়াই করবেন মূল একাদশের জায়গার জন্য। বার্নলি থেকে ফিরে আসা ট্র্যাফোর্ড মৌসুমের প্রথম তিন ম্যাচ খেললেও টটেনহ্যামের বিপক্ষে ২-০ গোলে হেরে সমালোচনার মুখে পড়েছেন।

ভোরের আকাশ//হ.র

ম্যানচেস্টার সিটিব্রাজিল ফুটবল

শেয়ার করুন: