শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক কেপাকে দলে নিল আর্সেনাল

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ৩ জুলাই ২০২৫, ১:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক কেপাকে দলে নিল আর্সেনাল
বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক কেপাকে দলে নিল আর্সেনাল

বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে তিন বছরের চুক্তিতে চেলসি থেকে দলে ভিড়িয়েছে আর্সেনাল। মঙ্গলবার ক্লাবটি আনুষ্ঠানিকভাবে এই চুক্তির ঘোষণা দেয়। যদিও ৩০ বছর বয়সী স্প্যানিশ এই গোলরক্ষককে এবার পাওয়া গেছে মাত্র ৫ লাখ পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ কোটি টাকা)।

কেপার ‘সবচেয়ে দামি গোলরক্ষক’ হয়ে ওঠার ঘটনা অবশ্য ঘটে ২০১৮ সালে, যখন তিনি শৈশবের ক্লাব অ্যাথলেটিক বিলবাও থেকে ৭ কোটি ১০ লাখ পাউন্ডে চেলসিতে যোগ দিয়েছিলেন। এখনও পর্যন্ত এটিই বিশ্বের সর্বোচ্চ ট্রান্সফার ফি কোনো গোলরক্ষকের জন্য।

কেপা সর্বশেষ মৌসুমে ধারে খেলেছেন ইংলিশ ক্লাব বোর্নমাউথের হয়ে। তার আগে তিনি এক মৌসুম কাটিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। নতুন চুক্তির ফলে এবার পুরোদস্তুর গানারদের (আর্সেনাল) হয়ে মাঠে নামবেন এই অভিজ্ঞ গোলরক্ষক।

আর্সেনাল মূলত কেপাকে নিয়েছে বর্তমান প্রথম পছন্দ গোলরক্ষক ডেভিড রায়ার ব্যাকআপ হিসেবে। কারণ তাদের প্রধান লক্ষ্য ছিলেন ইস্পানিওলের তরুণ গোলরক্ষক হুয়ান গার্সিয়া। কিন্তু শেষ মুহূর্তে বার্সেলোনা গার্সিয়াকে নিয়ে নেওয়ায় আর্সেনাল কেপাকে দলে টানার সিদ্ধান্ত নেয়।

নতুন গোলরক্ষককে দলে পেয়ে উচ্ছ্বসিত আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেন,

"কেপাকে দলে পেয়ে আমরা খুব খুশি। সাম্প্রতিক মৌসুমগুলোতে আমাদের বিপক্ষে ওর পারফরম্যান্স চোখে পড়েছে। তার অভিজ্ঞতা ও কঠোর পরিশ্রম আমাদের স্কোয়াডকে আরও সমৃদ্ধ করবে। সে জয়ের জন্য ক্ষুধার্ত এবং আমাদের ভবিষ্যৎ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

চেলসির হয়ে পাঁচ মৌসুমে মোট ১৬৩ ম্যাচ খেলেছেন কেপা। ক্লাবটির জার্সিতে তিনি জিতেছেন ইউরোপা লিগ (২০১৯), চ্যাম্পিয়নস লিগ (২০২১) ও ক্লাব বিশ্বকাপ (২০২২)। পরবর্তী সময়ে রিয়াল মাদ্রিদের হয়ে আরও একটি লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা নিজের ঝুলিতে তোলেন।

গত মৌসুমে বোর্নমাউথের হয়ে ৩৫ ম্যাচের মধ্যে ৯টিতে ক্লিনশিট রাখা কেপার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ওই মৌসুমে বোর্নমাউথ ইংলিশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ সেরা ডিফেন্সিভ দল হিসেবে বিবেচিত হয়।

আর্সেনালে কেপা ১৩ নম্বর জার্সি পরবেন এবং ডেভিড রায়ার যোগ্য বিকল্প হিসেবে নিজেকে প্রমাণ করাই তার প্রাথমিক লক্ষ্য।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: