শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

হাসপাতাল ছেড়েছেন এমবাপ্পে, রিয়ালের ক্যাম্পে যোগ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ জুন ২০২৫, ১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হাসপাতাল ছেড়েছেন এমবাপ্পে, রিয়ালের ক্যাম্পে যোগ
হাসপাতাল ছেড়েছেন এমবাপ্পে, রিয়ালের ক্যাম্পে যোগ

পেটের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল কিলিয়ান এমবাপ্পেকে। তবে দীর্ঘ সময় সেখানে থাকতে হয়নি রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের এই ফরাসি তারকাকে। চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে ইতোমধ্যেই দলের ফ্লোরিডা ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি।

রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ জানিয়েছে, এমবাপ্পে বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং ধীরে ধীরে সতর্কতার সঙ্গে অনুশীলনে ফিরছেন। আগামী রবিবার ক্লাব বিশ্বকাপে ক্লাব পাচুকার বিপক্ষে ম্যাচে তিনি খেলবেন কি না, সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

এর আগে ক্লাব বিশ্বকাপে আল-হিলালের বিপক্ষে ম্যাচেও খেলতে পারেননি এমবাপ্পে, জ্বরে আক্রান্ত হওয়ায়। ওই ম্যাচে ১-১ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ, আর এমবাপ্পের অনুপস্থিতি স্পষ্টভাবেই অনুভব করে দলটি।

উল্লেখ্য, গত মৌসুমে লা লিগায় ৩১টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ও ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছিলেন এমবাপ্পে। তবে রিয়াল মাদ্রিদ মৌসুম শেষে কোনো বড় শিরোপা জিততে পারেনি।

ভোরের আকাশ//হ, র 

শেয়ার করুন: