শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খেলাকে জিম্মি না করার আহ্বান বিসিবি পরিচালকের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। জাতীয় দলের বাইরে থাকা বহু ক্রিকেটারের আয়ের বড় উৎস এই লিগটি, তবে চলতি মৌসুমে তা মাঠে গড়ানোর সম্ভাবনা এখন শঙ্কার মুখে।

সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে ঢাকার বেশির ভাগ ক্লাব বর্তমান বোর্ডের অধীনে ডিপিএল ও প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ না নেওয়ার সিদ্ধান্তে এখনো অনড় রয়েছে। ফলে ঘরোয়া ক্রিকেট কাঠামোতে তৈরি হয়েছে অচলাবস্থা।

এই পরিস্থিতিতে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করছে বিসিবি। তবে সেটি কতটা কার্যকর হবে, তা নিয়ে রয়েছে সংশয়। কারণ ডিপিএলই দেশের অনেক ক্রিকেটারের জন্য নিয়মিত আয়ের সবচেয়ে বড় প্ল্যাটফরম।

এমন প্রেক্ষাপটে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু খেলাকে কোনোভাবেই বিতর্কের মধ্যে না জড়ানোর আহ্বান জানিয়েছেন।

একজন সাবেক ক্রিকেটার হিসেবে তিনি বলেন, আমি একজন সাবেক ক্রিকেটার হিসেবে বলছি যে যা-ই হোক, যে বিবাদই থাকুক, খেলাকে আমরা জিম্মি করতে পারি না। খেলাটা খেলা উচিত খেলার মতো করে আর অন্যান্য বিবাদ থাকলে আপনি এটা সমাধান করেন। সেটা হচ্ছে এটা আমার একদম ব্যক্তিগত মতামত যে খেলার সাথে অন্য কিছুকে জড়াবেন না।তিনি আরো বলেন, আমার অনুরোধ থাকবে ক্লাবগুলো আছে তাদের কাছে, এটা খেলোয়াড়দের আয়ের উৎস।


আমরা তো শুধু বিপিএলে যে কয়জন খেলছে সেটার জন্য না, যে খেলোয়াড়রা শুধু লিগে খেলছে, তাদের আয়ের মাধ্যম এটা। সুতরাং প্রিমিয়ার লিগটা হয়ে যাওয়া উচিত।

ভোরের আকাশ/এনউব
 

বিসিবি পরিচালক

শেয়ার করুন: