২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

রাজনৈতিক কারণে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করলেও বাংলাদেশকে আইসিসি র্যাংকিংয়ে কোনো ক্ষতি হয়নি। শঙ্কা ছিল যে র্যাংকিংয়ের নিচে চলে গেলে ২০২৮ সালের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগও ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে পাকিস্তান আজ নামিবিয়াকে হারানোর ফলে, র্যাংকিংয়ের সেরা তিন দলের মধ্যে বাংলাদেশ সরাসরি খেলবে বলে আইসিসি নিশ্চিত করেছে।
দুই বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে, যারা আয়োজক হিসেবে সরাসরি খেলবে। চলতি বিশ্বকাপে বাকি সাতটি সেরা দল—ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে—ও সরাসরি অংশ নেবে। এরপর আইসিসি র্যাংকিঙের সেরা তিনটি দল—বাংলাদেশ (র্যাংক ৯), আফগানিস্তান (র্যাংক ১০) এবং আয়ারল্যান্ড (র্যাংক ১২)—ও বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাবে।
বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী শুরুর ৯ দলের বাইরে থাকা দলগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা ৩ দল বাংলাদেশ, আফগানিস্তান এবং আয়ারল্যান্ড। ৯ মার্চ ফাইনালের পরের দিন পর্যন্ত বিশ্বকাপ বাদে আর কোনো খেলাও নেই। ফলে র্যাঙ্কিংয়ের সেরা ৩ দল এই ৩ দলই থাকছে। যে কারণে বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়া ১২ দলের তালিকায় ঢুকে গেল বাংলাদেশ।
২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এবার ভারত এবং শ্রীলঙ্কায় হচ্ছে বিশ্বকাপ। ফাইনাল মাঠে গড়াবে আগামী ৮ মার্চ।
ভোরের আকাশ/এনএস