শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাইব্রেকারে অ্যাতলেটিকো মাদ্রিদের হার

দেল রের চতুর্থ শিরোপা জিতেছে রিয়াল সোসিয়েদাদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফাইনাল নাটকীয়তায় ভরপুর ম্যাচে টাইব্রেকারে রিয়াল সোসিয়েদাদ জয় পেয়ে জিতে নিয়েছে কোপা দেল রে-এর শিরোপা। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় শেষে ম্যাচ ২-২ সমতায় থাকায় শিরোপা নির্ধারণ হয় শুটআউটে, যেখানে নায়ক হয়ে ওঠেন গোলকিপার উনাই মারেরো।

ম্যাচের শুরুতেই চমক দেখায় সোসিয়েদাদ। মাত্র ১৪ সেকেন্ডে আন্দের বারেনেতশিয়ার হেডে এগিয়ে যায় তারা, যা ফাইনালের ইতিহাসে অন্যতম দ্রুততম গোল হিসেবে ধরা হচ্ছে। তবে ১৮ মিনিটে আদেমোলা লুকমান সমতা ফেরান।

প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে মিকেল ওইয়ারজাবাল আবারও সোসিয়েদাদকে এগিয়ে দেন। কিন্তু দ্বিতীয়ার্ধে হুলিয়ান আলভারেজের দূরপাল্লার শটে অ্যাটলেটিকো মাদ্রিদ আবারও ম্যাচে ফিরে আসে।

অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে অসাধারণ পারফরম্যান্স দেখান সোসিয়েদাদের গোলরক্ষক উনাই মারেরো, যিনি দুটি শট রুখে দিয়ে দলকে শিরোপা এনে দেন।

এই জয়ের মাধ্যমে রিয়াল সোসিয়েদাদ কোপা দেল রে ইতিহাসে নিজেদের চতুর্থ শিরোপা জিতল। অন্যদিকে অ্যাতলেটিকো এখন দৃষ্টি দিচ্ছে লা লিগা ও ইউরোপিয়ান প্রতিযোগিতার দিকে।

ভোরের আকাশ/সু.পা

শিরোপা জিতলো রিয়াল সোসিয়েদাদ

শেয়ার করুন: