শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

আফগানিস্তানকে হারানোর পর র‍্যাঙ্কিংয়ে উজ্জ্বল বাংলাদেশের দুই ব্যাটার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আফগানিস্তানকে হারানোর পর র‍্যাঙ্কিংয়ে উজ্জ্বল বাংলাদেশের দুই ব্যাটার
আফগানিস্তানকে হারানোর পর র‍্যাঙ্কিংয়ে উজ্জ্বল বাংলাদেশের দুই ব্যাটার

চলমান এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ের পর সুখবর মিলেছে বাংলাদেশের দুই ক্রিকেটারের। মঙ্গলবার বাঁচা-মরার ম্যাচে আফগানদের হারিয়ে সুপার ফোরে প্রবেশের আশা আরও দৃঢ় করেছে টাইগাররা।

ম্যাচে তানজিদ তামিম ব্যাট হাতে খেলেছেন ৩১ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস। এই অসাধারণ পারফরম্যান্সের ফলে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে তিনি ৪ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠে এসেছেন। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তামিম এখন শীর্ষে।

এদিকে, জাকের আলী অনিকও র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। এশিয়া কাপের শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ৪১ রানের ইনিংসের পর তিন ধাপ এগিয়ে ৫৭ নম্বরে অবস্থান করছেন অনিক, যেখানে তিনি সাহিবজাদা ফারহান ও রিচি বেরিংটনের সঙ্গে যৌথভাবে অবস্থান করছেন।

অন্যদিকে, র‌্যাঙ্কিংয়ে কিছুটা পিছিয়েছে টাইগার অধিনায়ক লিটন দাস ও পারভেজ হোসেন ইমন। লিটন হংকংয়ের বিপক্ষে ৫৯, শ্রীলঙ্কার বিপক্ষে ২৮ ও আফগানদের বিপক্ষে ৯ রান করার পর এক ধাপ পিছিয়ে ৪২ নম্বরে নেমেছেন। পারভেজ ইমন হংকংয়ের বিপক্ষে ১৯ রান করার পর শ্রীলঙ্কার ম্যাচে খেলেননি, আফগান ম্যাচেও একাদশে ছিলেন না। ফলে তিনি ৮ ধাপ পিছিয়ে ৭৫ নম্বরে অবস্থান করছেন।

বাংলাদেশের এই জয়ে সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে, যদিও আফগানরা শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে।

ভোরের আকাশ // হ.র

এশিয়া কাপ ক্রিকেটবাংলাদেশ ক্রিকেট

শেয়ার করুন: