শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তৃণমূল ফুটবল উন্নয়নে বাফুফের সঙ্গে আর্জেন্টিনার চুক্তি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ মে ২০২৫, ৩:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তৃণমূল ফুটবল উন্নয়নে বাফুফের সঙ্গে আর্জেন্টিনার চুক্তি
তৃণমূল ফুটবল উন্নয়নে বাফুফের সঙ্গে আর্জেন্টিনার চুক্তি

কাতার বিশ্বকাপের পর থেকে বাংলাদেশে ভালো কিছু করার পরিকল্পনার কথা জানায় আর্জেন্টিনা।

এই ব্যাপারে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, দেশের ফুটবলের উন্নয়নে আর্জেন্টিনার সঙ্গে চুক্তি হয়েছে। আর্জেন্টিনার রাষ্ট্রদূত নিজেই বাংলাদেশের তৃণমূল পর্যায়ে ফুটবলারদের দেখতে ছুটে এসেছেন।

শুক্রবার (২৩ মে) বাংলাদেশ সময় বেলা ১১টায় যশোর শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ উদ্বোধনের সময় এ কথা বলেন।

একই অনুষ্ঠানে বেলুন উড়িয়ে শামস-উল-হুদা ফুটবল একাডেমির ‘ভাষা সৈনিক মুসা ভবনের’ উদ্বোধন করেন আর্জেন্টিনার এম্বাসেডর মারসেলো কারলোস সিসা।

এ সময় তাবিথ আউয়াল বলেন, আমরা চাই, শামস্-উল-হুদা ফুটবল একাডেমি যা করছে, তাতে গ্রামপর্যায় থেকে ফুটবলের উন্নয়ন হবে। ফুটবলের উন্নয়নে আমরা এমন মাঠই চাই। আমরা তৃণমূল পর্যায়ের ফুটবলারদের উন্নয়ন করতে চাই। গ্রাসরুটস ফুটবল দিবস ও বিশ্ব ফুটবল সপ্তাহে তৃণমূল থেকে ছয়শ ফুটবলার অংশ নিয়েছে। এটা একটি বড় রেকর্ড।

তিনি আরও বলেন, বাফুফের অন্তর্ভুক্ত রয়েছে ২২২টি একাডেমি। প্রতিটি একাডেমির পেছনে বাফুফে কোনো না কোনোভাবে সাপোর্ট দিয়ে থাকে। কারণ গ্রাসরুটস লেভেলে আমাদের খেলোয়াড় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা এসব ফুটবলারের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে চাই। 

এ সময় প্রধান অতিথি মি. মারসেলো কারলোস সিসা বলেন, বাংলাদেশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ফুটবল খেলা হয়। এখানে ধনী-গরিব, ছোট-বড় সব স্তরের মানুষই ফুটবল খেলা দেখতে মাঠে আসে। ফুটবল খেলার আনন্দ সকলেই ভাগাভাগি করে নেয়। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশে ফুটবলের সফলতা আসবে।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: