শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এশিয়ান গেমস টিকিটের লড়াইয়ে বাংলাদেশ নারী হকি দল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ৬:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী সেপ্টেম্বর জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান গেমস। ইতোমধ্যে বাছাই পর্ব পেরিয়ে পুরুষ দল জায়গা করে নিলেও এবার নজর নারী হকি দলের দিকে। বাংলাদেশে হকির দীর্ঘ ইতিহাস থাকলেও বাংলাদেশ নারী হকি দল এখনও পর্যন্ত সিনিয়র আন্তর্জাতিক অঙ্গনে বড় কোনো টুর্নামেন্টে খেলেনি। এবারই প্রথমবারের মতো সিনিয়র দল হিসেবে এশিয়ান গেমসে জায়গা করে নেওয়ার সুযোগ পাচ্ছে তারা।

এশিয়ান গেমসের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৯ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায়। আটটি দেশ অংশ নেবে এই টুর্নামেন্টে। বাংলাদেশ নারী হকি দল রয়েছে ‘এ’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে নারী হকি দল, উজবেকিস্তান নারী হকি দল এবং হংকং নারী হকি দল।

নিয়ম অনুযায়ী, দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে এবং চারটি দলই এশিয়ান গেমসে খেলার টিকিট পাবে। ফলে বাংলাদেশের লক্ষ্য সেমিফাইনাল নিশ্চিত করা। বাংলাদেশ নারী দলের প্রধান কোচ জাহিদ হোসেন রাজু জানিয়েছেন, তাদের প্রধান প্রতিপক্ষ চাইনিজ তাইপে হলেও উজবেকিস্তান ও হংকংয়ের বিপক্ষে ভালো ফল পেলে সেমিফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হবে। তার মতে, এটি নারী হকির জন্য বড় অর্জন হতে পারে।

দলটির বড় শক্তি হিসেবে দেখা হচ্ছে বয়সভিত্তিক পর্যায়ের অভিজ্ঞ খেলোয়াড়দের। বিকেএসপি–এর খেলোয়াড়রা ইতোমধ্যে আন্তর্জাতিক বয়সভিত্তিক প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স দেখিয়েছে, যার মধ্যে রয়েছে অনূর্ধ্ব-১৮ এশিয়ান কাপে ব্রোঞ্জ জয়।

ফেব্রুয়ারি থেকে জাতীয় দলের নিয়মিত অনুশীলন চলছে। কোচের বিশ্বাস, প্রস্তুতি ও তরুণদের অভিজ্ঞতাই এবার বড় ভরসা হয়ে উঠতে পারে। সব মিলিয়ে প্রথমবারের মতো সিনিয়র পর্যায়ে এশিয়ান গেমসের মঞ্চে পা রাখার স্বপ্ন নিয়ে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ নারী হকি দল।

ভোরের আকাশ/সু.পা

নারী হকি দল

শেয়ার করুন: