শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাফুফের নতুন প্রধান অর্থ কর্মকর্তা আমিরুল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাফুফের নতুন প্রধান অর্থ কর্মকর্তা আমিরুল
বাফুফের নতুন প্রধান অর্থ কর্মকর্তা আমিরুল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রধান অর্থ কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন সৈয়দ আমিরুল। সরফরাজ হাসান সিদ্দিকীর পদত্যাগের পর গত ১০ এপ্রিল এই দায়িত্ব পেয়েছেন তিনি। 

এর আগে বাফুফের ফাইন্যান্স বিভাগে কর্মরত ছিলেন আমিরুল। তবে আগামী তিন মাস তিনি বাফুফের সঙ্গে থাকবেন সরফরাজ। এই সময়ে তিনি নতুন প্রধান অর্থ কর্মকর্তাকে সবকিছু বুঝিয়ে দিবেন।

বাফুফে, ফিফা থেকে প্রাপ্ত অর্থ, এএফসি ও সাফের ব্যাংকিং সংক্রান্ত বিষয়াবলি দেখভাল করবেন আমিরুল। 

২০২৩ সালে সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে ফিফা নিষিদ্ধ করে। সেবার বাফুফে আর্থিক বিষয় নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে। সেই কাজের মধ্যেই জুন-জুলাই মাসে তৎকালীন প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন পদত্যাগ করেন। কয়েক মাস পরই সভাপতি কাজী সালাউদ্দিন প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে সরফরাজকে নিয়োগ দেন। এবার তিনিও পদত্যাগ করলেন।

জানা গেছে, নির্বাহী কমিটির অনেক সদস্যই তার কাজে সন্তুষ্ট ছিলেন না। এজন্য তাকে পদত্যাগ করার অনুরোধ করা হলে সরফরাজ স্বেচ্ছায় সরে দাঁড়ান।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: