শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘সর্বকালের সেরা ফুটবলার’ স্বীকৃতি পেলেন রোনালদো

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘সর্বকালের সেরা ফুটবলার’ স্বীকৃতি পেলেন রোনালদো
‘সর্বকালের সেরা ফুটবলার’ স্বীকৃতি পেলেন রোনালদো

ফুটবলে একের পর এক রেকর্ড আর অগণিত শিরোপা জয় করে ইতিহাস গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। একমাত্র বিশ্বকাপই এখনও তার শোকেসে অনুপস্থিত। ৪০ বছর বয়সেও সেই স্বপ্ন পূরণের পথে ছুটছেন তিনি।

এরই মাঝে যোগ হলো আরেকটি সম্মাননা। ‘সর্বকালের সেরা ফুটবলারের’ স্বীকৃতি দিয়েছে পর্তুগালের সর্বোচ্চ লিগ। দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল দুনিয়ায় অবদান রাখার জন্য এই বিশেষ সম্মাননা পেলেন পর্তুগিজ তারকা।

লিগা পর্তুগালের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “রোনালদো লাখো মানুষের অনুপ্রেরণা। তিনি এক যুগকে সংজ্ঞায়িত করেছেন। ব্যক্তিগত রেকর্ড, অসংখ্য শিরোপা ও বিশ্ব ফুটবলে অমোচনীয় প্রভাব রেখে গেছেন। এজন্যই তিনি সর্বকালের সেরাদের সেরা।”

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ (২২৩) ও সর্বোচ্চ গোল (১৪১)-এর মালিক রোনালদো নিজে অবশ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তবে ভিডিও বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এটি আমার দেশের জন্য এক অসাধারণ সম্মান। সতীর্থ, কোচ এবং যারা আমার ক্যারিয়ারে সহায়তা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

সম্প্রতি হাঙ্গেরির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে গোল করে আরেকটি রেকর্ডের ভাগীদার হয়েছেন রোনালদো। তার গোল সংখ্যা এখন ৩৯—যা বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ। এতদিন এই রেকর্ড ছিল এককভাবে গুয়েতেমালার কিংবদন্তি কার্লোস রুইজের দখলে। খুব শিগগিরই তাকে পেছনে ফেলে এককভাবে শীর্ষে যাওয়ার সম্ভাবনা জোরালো রিয়াল মাদ্রিদের এই সাবেক তারকার।

ভোরের আকাশ//হ.র

ক্রিশ্চিয়ানো রোনালদো

শেয়ার করুন: