শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আজ থেকে টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতি শুরু

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ৬ আগস্ট ২০২৫, ১২:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতি শুরু হচ্ছে আজ বুধবার। টাইগারদের এই প্রস্তুতি শুরু হবে শেরে বাংলায়। আগেভাগেই ক্রিকেটারদের তা জানিয়ে দেওয়া হয়েছে। সে অনুসারে ফিজিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে শুরু হবে মহাদেশীয় টুর্নামেন্টের প্রস্তুতি।

বুধবার (৬ আগস্ট) ট্রেনার নিক লির অধীনে ফিটনেস অনুশীলন করবেন ক্রিকেটাররা। এই অনুশীলন চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত।

মূল অনুশীলন শুরু হবে আগামী ১৫ আগস্ট থেকে। এদিন মিরপুরের শেরে বাংলায় শুরু হবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলন। পাঁচদিন স্থায়ী হবে এই ক্যাম্প। এরপর টাইগারদের অনুশীলন স্থানান্তর হবে সিলেটে।

২০ আগস্ট থেকে সিলেটে শুরু হবে আবাসিক ক্যাম্প। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগ পর্যন্ত এই অনুশীলন চলবে লিটন দাসদের।

ব্যাটিংয়ে টাইগারদের শক্তি-সামর্থ্য ও দক্ষতা বাড়াতে আগামী ৭ আগস্ট দলে যোগ দেবেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। ছুটি কাটিয়ে ১০ কিংবা ১১ আগস্ট বাংলাদেশে আসবেন হেড কোচ ফিল সিমন্সসহ অন্যান্য কোচিং স্টাফরা।

উল্লেখ্য, এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতিমূলক তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, বাকি দুই ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

ভোরের আকাশ/মো.আ.

এশিয়া কাপ ক্রিকেটটাইগারবাংলাদেশ ক্রিকেট দল

শেয়ার করুন: