শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ খেলতে ফের অস্ত্রোপচার করালেন নেইমার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ৩:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

চোট যেন পিছুই ছাড়ছেনা নেইমারের।  চোটে  দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে নেইমার। তবুও ২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্ন এখনও ছাড়েননি ব্রাজিলিয়ান এই তারকা। দেশটির বিশ্বকাপ দলে নিজেকে দেখতে সাধ্যমতো সব ধরনের চেষ্টাই চালিয়ে যাচ্ছেন এই তারকা ফরোয়ার্ড। আর সেই লক্ষ্যেই হাঁটুর পুরোনো চোট থেকে পুরোপুরি সেরে উঠতে আবারও অস্ত্রোপচার করিয়েছেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। তবে কোচ কার্লো আনচেলত্তির সেই স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের। আনচেলত্তির আমলে তো বটেই, ২০২৩ সালের অক্টোবরের পর থেকেই মূলত জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। দীর্ঘদিন দলের বাইরে থাকায় ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতার ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে আসছিল।

মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, ৩৪ বছর বয়সী এই তারকাকে নতুন করে ভোগাচ্ছিল হাঁটুর পুরোনো চোট। সেই অস্বস্তি থেকে মুক্তি পেতেই ফের ছুরি-কাঁচির নিচে নিজেকে সঁপে দিয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবার তার অস্ত্রোপচারে প্লাটিলেট সমৃদ্ধ প্লাজমা (পিআরপি) থেরাপি ব্যবহার করা হয়েছে। এটি একটি পুনর্জন্মমূলক চিকিৎসা পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতিতে ক্ষুদ্র টিস্যু ক্ষত দ্রুত সারানো যায়। পাশাপাশি সংযোগস্থলের ক্ষতিগ্রস্থ টিস্যু শক্তিশালী হয়ে ওঠে।

বিশ্বকাপকে কেন্দ্র করেই যে নেইমারের এই নতুন অস্ত্রোপচার, তা স্পষ্ট হয়েছে সান্তোসের কোচ আলেক্সি স্তিভাল কুকার কথায়। তিনি জানান, ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার লক্ষ্যেই এখন নিজের পুরো মনোযোগ দিয়েছেন নেইমার। কুকা বলেন, ‘সে পুনর্বাসন নিয়ে কঠোর পরিশ্রম করছে। নিজের শক্তি ও গতি বাড়াতে প্রতিদিনই দুটি করে সেশন করছে নেইমার।’

সান্তোস কর্তৃপক্ষের প্রত্যাশা, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলকে শক্তিশালী করতে অধিনায়ক নেইমারকে দলে ডাকবেন আনচেলত্তি। আগামী ২৫ মে ব্রাজিলের গ্রানজা কোমারিতে শুরু হবে জাতীয় দলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প। তার আগে ১৮ মে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি।

ভোরের আকাশ/আর

অস্ত্রোপচার

শেয়ার করুন: