শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় তানজিদ হাসানের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ৫ জুলাই ২০২৫, ৬:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় তানজিদ হাসানের
দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় তানজিদ হাসানের

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ভাঙা মনোবল নিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর দৃঢ় সংকল্প প্রকাশ করেছেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। প্রথম ম্যাচে ব্যর্থ পারফরম্যান্সের কারণে নিজের খেলা নিয়ে সন্তুষ্ট না হলেও তিনি জানাচ্ছেন, দলের প্রয়োজনীয় অবদান রাখতে চান আগামীতেও।

শনিবার (৫ জুলাই) দ্বিতীয় ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে তানজিদ বলেন, “আমি মনে করি না আমি ভালো খেলেছি। কারণ যখন দলের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, আমি সেই সময় ঠিকঠাক খেলতে পারিনি। যদি পারতাম, তাহলে বলতে পারতাম, ‘হ্যাঁ, আমি ভালো খেলেছি।’”

প্রথম ম্যাচে তানজিদ ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গুরুত্বপূর্ণ জুটি গড়েছিলেন। তবে হঠাৎ এক রান আউটে ভেঙে যায় সেই জুটি, যা ম্যাচের বড় মোড় ছিল বলে মনে করেন তানজিদ। তিনি বলেন, “ওই রান আউটটা দুর্ভাগ্যের ব্যাপার ছিল। যদি আরও ৩০-৪০ রান যোগ করতে পারতাম, ম্যাচটা সহজ হয়ে যেত।”

উইকেটের আচরণ নিয়েও নিজের মতামত ব্যক্ত করেন তানজিদ। তার মতে, “এ ধরনের উইকেটে সবচেয়ে প্রয়োজন যারা থিতু থাকবে, তাদের লম্বা ইনিংস খেলা খুব জরুরি। আমাদের জুটি টিকে থাকলে পরবর্তী ব্যাটারদের জন্য কাজ সহজ হত।”

দলের মধ্যে প্রথম ম্যাচের ভুল নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলেও জানান তিনি। কোচের নির্দেশনা অনুযায়ী, এই ধরনের উইকেটে বিশেষ করে হাসারাঙ্গা মতো স্পিনারের বিপক্ষে বাঁহাতি ব্যাটারদের ভালো করতে হবে বলে দলের সঙ্গে কাজ চলছে।

তানজিদ যোগ করেন, “বোলিংয়ের শুরু এবং শেষের পারফরম্যান্স ভালো ছিল, ফিল্ডিংও ভাল ছিল, তবে ব্যাটিং ধস ম্যাচের ফলাফল বদলে দিয়েছে। আশা করি, পরবর্তী ম্যাচে এরকম ধস আর হবে না।”

ব্যক্তিগত লক্ষ্য সম্পর্কে তানজিদ বলেন, “প্রতিটি ম্যাচেই দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই। আগামী ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন লক্ষ্য হলো সিরিজে টিকে থাকতে জয় পাওয়া।”

তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচের হারের পর বাকি দুই ম্যাচ বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই হয়ে উঠেছে। তরুণ ব্যাটার তানজিদ হাসান ও তামিম ইকবালের মতো খেলোয়াড়দের আত্মবিশ্বাস এবং লড়াইয়ের মানসিকতা থাকলে সিরিজে ফিরে আসার আশা জাগতে পারে টাইগার সমর্থকদের মধ্যে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: