শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে পেলে-কন্যার বিস্ফোরক মন্তব্য

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল। ১৯৯০ সালের পর এই প্রথম পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে। এমন হতাশাজনক পারফরম্যান্সের জন্য ব্রাজিলের ফুটবল প্রশাসনের অস্বচ্ছতা, জবাবদিহির অভাব এবং ভেঙে পড়া কাঠামোকেই দায়ী করেছেন কিংবদন্তি পেলের জ্যেষ্ঠ কন্যা কেলি নাসিমেন্তো।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিল জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে অধিকারকর্মী ও চলচ্চিত্র নির্মাতা নাসিমেন্তো বলেন, দেশের ফুটবল ব্যবস্থাই এখন গভীর সংকটে রয়েছে।

তিনি বলেন, “ব্রাজিলিয়ান ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে। সেটা দুর্নীতির কারণেই হোক বা অন্য কিছু। পুরো ব্যবস্থাটা যেন একটি বন্ধ ও আত্মকেন্দ্রিক পরিবেশে পরিণত হয়েছে। ভেতরে কী হচ্ছে, কেউ দেখতে পায় না। সবাই জানে কেন এটি কাজ করছে না, কিন্তু কেউই সেটি ঠিক করতে পারছে না।”

নাসিমেন্তোর মতে, ব্রাজিলে প্রতিভাবান ফুটবলারের কোনো অভাব নেই। দেশটি এখনও নিয়মিত বিশ্বমানের খেলোয়াড় তৈরি করছে। কিন্তু জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতা আরও গভীর কাঠামোগত সমস্যার প্রতিফলন।

তিনি বলেন, ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর এবার কার্লো আনচেলত্তির অধীনে নতুন করে স্বপ্ন দেখেছিল ব্রাজিল। কিন্তু মাঠের পারফরম্যান্স সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি।

কেলি নাসিমেন্তো জানান, জীবদ্দশায় পেলে নিজেও ব্রাজিলিয়ান ফুটবলের অবনতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তার মতে, ফ্রান্সের মতো দেশগুলো অনেক বেশি কার্যকর ও জবাবদিহিমূলক ফুটবল কাঠামো গড়ে তুলতে সক্ষম হয়েছে, যা ব্রাজিলে এখনও অনুপস্থিত।

তবে ব্রাজিলের ক্লাব ফুটবলে ইতিবাচক পরিবর্তনেরও ইঙ্গিত দেখছেন তিনি। বিশেষ করে বিদেশি বিনিয়োগের মাধ্যমে ঐতিহ্যবাহী ক্লাবগুলোর পুনর্জাগরণকে আশাব্যঞ্জক বলে মনে করেন নাসিমেন্তো।

উদাহরণ হিসেবে তিনি বোটাফোগোর কথা উল্লেখ করেন। মার্কিন ব্যবসায়ী জন টেক্সটরের বিনিয়োগের পর ক্লাবটি নতুন করে ঘুরে দাঁড়িয়েছে। ২০২২ সালে ক্লাবটির মালিকানা নেওয়ার পর তার নেতৃত্বে বোটাফোগো ২০২৪ সালে প্রথমবারের মতো কোপা লিবার্তাদোরেস জেতে। একই বছর ২৯ বছর পর ক্যাম্পিওনাতো ব্রাসিলেইরো সিরি ‘আ’ শিরোপাও নিজেদের করে নেয়। এছাড়া গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপে ফরাসি ক্লাব পিএসজিকে ১-০ গোলে হারিয়ে আলোচনায় আসে দলটি।

আরও পড়ুন

শেষ পর্যন্ত ব্যাট করতে না পারাই হারের কারণ: তানজিদ হাসান তামিম

যদিও জন টেক্সটরের ক্লাব পরিচালনা নিয়ে নানা সমালোচনা রয়েছে, তবু জবাবদিহি ও স্বচ্ছতার দিক থেকে তার মডেলকে ইতিবাচক হিসেবে দেখছেন নাসিমেন্তো।

তিনি বলেন, “তিনি যেভাবে ক্লাব পরিচালনা করছেন, তা নিয়ে অনেক সমালোচনা রয়েছে। কিন্তু প্রতিটি বিষয়েরই ভালো ও খারাপ দিক থাকে। তিনি অন্তত স্বচ্ছতা নিয়ে এসেছেন। তাকে একটি বিদেশি সংস্থার কাছেও জবাবদিহি করতে হয়। আমার কাছে সেটি ইতিবাচক, তার বিরুদ্ধে যা-ই অভিযোগ থাকুক না কেন।”

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: