শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ

আগামী অক্টোবর মাসে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ঢাকায় পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সিরিজের ম্যাচগুলো মিরপুর ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে সিরিজের সম্পূর্ণ সূচি ঘোষণা করেছে।

সিরিজের ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে:

প্রথম ওয়ানডে: ১৮ অক্টোবর

দ্বিতীয় ওয়ানডে: ২০ অক্টোবর

তৃতীয় ওয়ানডে: ২৩ অক্টোবর

টি-টোয়েন্টি সিরিজের তারিখ নির্ধারিত হয়েছে:

প্রথম টি-টোয়েন্টি: ২৭ অক্টোবর

দ্বিতীয় টি-টোয়েন্টি: ৩০ অক্টোবর

তৃতীয় টি-টোয়েন্টি: ১ নভেম্বর

ওয়েস্ট ইন্ডিজ দল টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে শারজাহতে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। শারজাহ সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩০ সেপ্টেম্বর।

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই দলের জন্য এ সিরিজ প্রস্তুতির গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হবে। গত ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের জন্য মিশ্র অভিজ্ঞতা হয়েছে; টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ জয়ের স্বাদ পেয়েছিল টাইগাররা, কিন্তু ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে ফলাফল ১-১ ড্র হয়।

এই সিরিজ বাংলাদেশের ক্রিকেটফ্যানদের জন্য উত্তেজনাপূর্ণ সময়ের সূচনা হতে যাচ্ছে।

ভোরের আকাশ//হ.র

টাইগার ক্রিকেটার

শেয়ার করুন: