শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রেকর্ড গড়া মৌসুমের পর মায়ামি ছাড়লেন মাসচেরানো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ৬:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্যক্তিগত কারণ দেখিয়ে হাভিয়ের মাসচেরানো ইন্টার মায়ামি–এর দায়িত্ব ছেড়ে দিয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) নিজেই এই সিদ্ধান্তের কথা জানান আর্জেন্টাইন এই সাবেক তারকা। ২০২৪ সালের নভেম্বরে মায়ামির কোচ হিসেবে দায়িত্ব নেন মাসচেরানো। তার অধীনে দলটি ৪৭ ম্যাচে ২৭টি জয় পায়। পাশাপাশি তার নেতৃত্বেই ক্লাবটি প্রথমবারের মতো এমএলএস কাপ জয়ের সাফল্য অর্জন করে।

২০২৪-২৫ মৌসুমে মাসচেরানোর কোচিংয়ে আক্রমণভাগে দারুণ পারফরম্যান্স দেখায় মায়ামি। এক মৌসুমে ১০১টি গোল করে তারা এমএলএস ইতিহাসে নতুন রেকর্ড গড়ে, যার মধ্যে প্লে-অফেই আসে ২০টি গোল।

ক্লাব বিশ্বকাপেও দলকে এগিয়ে নেন তিনি। গ্রুপ পর্বে পোর্তো–কে হারিয়ে নকআউটে উঠলেও শেষ ষোলোতে পিএসজি–র কাছে হেরে বিদায় নেয় মায়ামি। বিদায়বার্তায় মাসচেরানো ক্লাব, কোচিং স্টাফ ও খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা জানান। বিশেষ করে খেলোয়াড়দের প্রশংসা করে তিনি বলেন, তাদের কারণেই তার সময়টা স্মরণীয় হয়ে থাকবে। সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে ক্লাবের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। মাসচেরানোর বিদায়ের পর অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন গিয়েরমো হোয়োস। আগামী ১৮ এপ্রিল কলোরাডোর বিপক্ষে মাঠে নামবে দলটি।

ভোরের আকাশ/সু.পা

মায়ামি ছাড়লেন মাসচেরানো

শেয়ার করুন: