শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত জয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ যুব দল। ভারতের অরুণাচলের ইউপিয়া গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে তারা ভুটানকে ৩-০ ব্যবধানে হারিয়েছে।

রোববার (১১ মে) অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে গোল করেন:মুর্শেদ আলী,সুমন সরেন,নাজমুল হুদা ফয়সাল (অধিনায়ক) ।

প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে ফয়সালের গোলে স্কোরলাইন ৩-০ করে সেমিফাইনালের পথ সহজ করে তোলে দলটি।
এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। এতে ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় তারা। মুর্শেদ আলীর উদ্দেশ্যে বল বাড়ান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। দারুণ দক্ষতায় বলের নিয়ন্ত্রণ নিয়ে বক্সে প্রবেশ করে জোরালো শটে গোল করেন মুর্শেদ আলী। 

কিছুক্ষণ পরেই বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করেন। এবার যোগানদাতা মুর্শেদ আলী। তিনি ডান প্রান্ত থেকে বক্সে বল ঠেলেন। ভুটানী ডিফেন্ডার বল ক্লিয়ার করতে পারেননি। সুমন সরেন বল পেয়ে গোল করেন। 

বিরতির পর ভুটান বাংলাদেশকে একটু চাপে রাখার চেষ্টা করে। বেশ কয়েকটি আক্রমণও করেছিল। বাংলাদেশের ডিফেন্ডাররা মালদ্বীপ ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়েছে। এই ম্যাচে বড় ধরনের ভুল করেননি। 

এরপর ম্যাচের অন্তিম মুহুর্তে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল সমন্বিত আক্রমণ থেকে ভুটানের জালে বল পাঠিয়ে স্কোরলাইন ৩-০ করেন। এতে সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের।

আগামী ১৬ মে সেমিফাইনাল ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

ভোরের আকাশ/ হ.র

বাংলাদেশ দল

শেয়ার করুন: