শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নরওয়েকে হারিয়ে কোয়ার্টারে যেতে চায় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৫ জুলাই ২০২৬, ৫:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে রোববার (০৫ জুলাই) দিবাগত রাতে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বাংলাদেশ সময় অনুযায়ী রাত ২টায় নরওয়ের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

এই ম্যাচে জয় পেলেই শেষ আটে জায়গা নিশ্চিত করবে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হবে মেক্সিকো অথবা ইংল্যান্ড। এই দুই দলের মধ্যকার ম্যাচের বিজয়ীর বিপক্ষেই ১১ জুলাই মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনাল খেলবে সেলেসাওরা।

আরও পড়ুন

এমবাপ্পের গোলে বিশ্বকাপে এলিট ক্লাবে ফ্রান্স

গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে ‘সি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে উঠেছিল ব্রাজিল। এরপর দ্বিতীয় রাউন্ডে জাপানকে হারিয়ে শেষ ষোলো পেরিয়ে আসে দলটি।

কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের লক্ষ্য এবার ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়। পাশাপাশি ২৪ বছরের শিরোপা খরাও কাটাতে চায় তারা। সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল, এরপর আর বিশ্বসেরা হওয়া হয়নি তাদের। বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে আজকের ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না আনচেলত্তির ব্রাজিল।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: