শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেসিকে ‘লুজার’ বললেন অভিনেত্রী, তুললেন অভিনয়ের অভিযোগ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৯ জুলাই ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের রেশ এখনো কাটেনি। বিশ্বকাপের শেষ ষোলোর সেই ম্যাচ ঘিরে যেমন বিতর্ক চলছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তুমুল আলোচনা। এরই মধ্যে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বলিউড অভিনেত্রী গওহর খান।

ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করে গওহর লেখেন, “লুজার! মেসির নামের বানান ‘মেসি’ নয়, ‘মেসি (Messy)’ হওয়া উচিত। তিনি খুব ভালো অভিনয় করেন, বিশেষ করে ব্যথার অভিনয়।”

ভিডিওটিতে ম্যাচ চলাকালে মুখে আঘাত পাওয়ার পর মেসিকে মুখ ঢেকে রাখতে দেখা যায়। গওহরের দাবি, বিষয়টি ছিল অতিরঞ্জিত এবং তিনি ইচ্ছাকৃতভাবে ব্যথার অভিনয় করেছেন।

এদিকে ম্যাচটি নিয়ে ক্ষোভে ফুঁসছে মিশরও। শেষ ষোলোর ওই ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে যায় দলটি। ম্যাচ শেষে রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মিশরের ফরোয়ার্ড মোস্তাফা জিকো। তার অভিযোগ, রেফারির একাধিক সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গেছে।

এরপর ফিফার কাছে লিখিত অভিযোগ জানায় মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থার সভাপতি হানি আবো রিদা ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তার রেফারিং দলের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে তাদের দায়িত্ব না দেওয়ার আবেদনও করা হয়েছে।

আরও পড়ুন

আ.লীগ আমলে ক্রসফায়ারে নিহতদের তথ্য প্রকাশে লিগ্যাল নোটিশ

মিশরের অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি বিতর্কিত সিদ্ধান্ত। ভিএআরের সহায়তায় মোস্তাফা জিকোর একটি গোল বাতিল করা হয়। এছাড়া ম্যাচের শেষদিকে হামদি ফাথিকে ফাউল করা হলেও পেনাল্টি না দেওয়ার অভিযোগ তোলে তারা। মিশরের দাবি, ওই সিদ্ধান্তের পরই পাল্টা আক্রমণে জয়সূচক গোল করে আর্জেন্টিনা।

অন্যদিকে, গওহর খানের মন্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। ২০০৯ সালে ‘রকেট সিং: সেলসম্যান অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। পরে ‘ইশাকজাদে’ ও ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’সহ একাধিক সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি।

ভোরের আকাশ/এনএস

অভিনয়অভিনেত্রীলিওনেল মেসিলুজার

শেয়ার করুন: