শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শততম টেস্টে ‘বিশেষ’ সম্মাননা পাচ্ছেন মুশফিক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বাংলাদেশের ক্রিকেটে এক নতুন ইতিহাস রচিত হতে যাচ্ছে আগামী ১৯ নভেম্বর। এদিন আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার অনন্য মাইলফলক স্পর্শ করবেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম।

দেশের ক্রিকেটের এই ঐতিহাসিক মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যে বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে।বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলার রেকর্ডটি আগে থেকেই মুশফিকের দখলে ছিল

এবার সেই রেকর্ডকে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে নিয়ে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেই তিনি এই কীর্তি গড়বেন।

যেহেতু এর আগে আর কোনো বাংলাদেশি ক্রিকেটার এই উচ্চতায় পৌঁছাতে পারেননি, তাই মুশফিককে বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।বিসিবি সূত্রে জানা গেছে, এই ঐতিহাসিক ক্ষণ উদযাপনের জন্য ১৯ নভেম্বর মিরপুর স্টেডিয়ামে মুশফিকুর রহিমের পুরো পরিবারকে বিশেষ আমন্ত্রণ জানানো হবে।

মাঠে থাকবে বিশেষ আয়োজন। ম্যাচ শুরুর আগে বা বিশেষ কোনো বিরতিতে আনুষ্ঠানিকভাবে তাকে সম্মাননা জানানো হবে। এই অর্জনের স্বীকৃতিস্বরূপ মুশফিকের হাতে একটি বিশেষ ক্রেস্ট তুলে দেবে বিসিবি। এছাড়া তার সতীর্থ ক্রিকেটারদের স্বাক্ষর করা একটি ব্যাটও তাকে উপহার হিসেবে দেওয়া হবে। দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দেওয়া এই অভিজ্ঞ ক্রিকেটারকে যথাযথ সম্মান জানাতে কোনো কমতি রাখতে চাইছে না বোর্ড।

ভোরের আকাশ/তা.কা


 

মুশফিকুর রহিমবাংলাদেশ ক্রিকেটবিসিবিখেলাধুলা

শেয়ার করুন: