শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ভরাডুবি, সাকিব ম্যাচসেরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ৭:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগে অভিষেক ম্যাচেই আলো ছড়ালেন সাকিব আল হাসান হলে; হলেন ম্যাচসেরা।  অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ২২ রানের জয় পায় সাকিবের দল দুবাই ক্যাপিটালস।  ম্যাচে ব্যাট হাতে ৩৭ বলে হার না মানা ৫৮ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে মাত্র ১৩ রানে শিকার করেন ৪টি উইকেট।  অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের নায়ক হয়ে ওঠেন তিনি।

ম্যাচ শেষে সাকিব বলেন, ‘(দুবাই ক্যাপিটালসে সুযোগ পাওয়া) লাস্ট মিনিট কল ছিল।  তাদের একজন প্লেয়ার চোটে ছিল।  বদলে হিসেবে আমাকে আসতে হয়েছে।  আমি দারুণ গর্বিত দুবাই ক্যাপিটালস দলের অংশ হতে পেরে।’

ক্যারিবিয়ানের কন্ডিশন নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে সাকিব বলেন, ‘২০০৭ সাল থেকে আমি এখানে খেলছি।  এটা আমার সেকেন্ড হোমের মতো।  এখানকার কন্ডিশন আমি ভালোভাবে জানি, কীভাবে বল করতে হয় তা জানি।  অ্যামাজনে খেলার অভিজ্ঞতাও কাজে দিয়েছে।  আমার জন্য এটা ভালো ম্যাচ ছিল।  যেভাবে দলে অবদান রাখতে পেরেছি, দারুণ খুশি।’

বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের গুরুত্ব নিয়েও কথা বলেন সাকিব।  তিনি বলেন, ‘(ব্যাটিং এবং বোলিং) দুটোই জরুরি ছিল।  বিশেষ করে উইকেটে টিকে থাকা।  কারণ অন্য প্রান্ত থেকে উইকেট পড়ছিল।  আমরা ১৬০’র ওপর স্কোর করতে পেরেছি।  গায়ানার কন্ডিশনে এমন স্কোর থাকলে জেতার ভালো সম্ভাবনা থাকে।  প্রথম ম্যাচে জয় পাওয়া আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।  আশা করি এখান থেকে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারব।’

দলের হয়ে প্রথম ম্যাচেই এমন অলরাউন্ড পারফরম্যান্স সাকিবকে যেমন আত্মবিশ্বাসী করে তুলেছে, তেমনি দুবাই ক্যাপিটালসও পেয়েছে দুর্দান্ত এক শুরু।

ভোরের আকাশ/জাআ

সাকিব আল হাসানম্যাচসেরা

শেয়ার করুন: