শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ছাদখোলা বাসে সাফ চ্যাম্পিয়নদের বরণ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

অনূর্ধ্ব-২০ দল সাফ চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক সাফল্যের গৌরব নিয়ে বীরের বেশে দেশে ফিরেছেন বাংলাদেশ। সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখা লাল-সবুজের প্রতিনিধিদের বরণ করা হচ্ছে ছাদ খোলা বাসে। শনিবার সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে ট্রফি নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন চ্যাম্পিয়নরা।

বিমানবন্দরে আগে থেকেই উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। তারা পুষ্পস্তবক ও উষ্ণ করতালির মধ্য দিয়ে ট্রফি জয়ী বীরদের বরণ করে নেন।

বিমানবন্দর থেকে বের হয়েই ফুটবলাররা চড়ে বসেন তাদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা সুসজ্জিত এক ছাদখোলা বাসে। চ্যাম্পিয়নদের একনজর দেখতে এবং অভিনন্দন জানাতে বিমানবন্দর থেকে শুরু করে রাজধানীর প্রধান সড়কগুলোর দুই পাশে ভিড় জমিয়েছেন শত শত ফুটবলপ্রেমী। হাতে জাতীয় পতাকা আর মুখে বিজয়ের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজপথ। ফুটবলাররাও বাসের ওপর থেকে হাত নেড়ে সাধারণ মানুষের ভালোবাসার জবাব দেন।

বিজয় শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজধানীর অন্যতম নান্দনিক স্থান হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে পৌঁছাবে। সেখানেই আয়োজিত হবে মূল সংবর্ধনা অনুষ্ঠান।

বাফুফের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে, ‘দেশের ফুটবলের এই ঐতিহাসিক সাফল্য কেবল খেলোয়াড়দের নয়, বরং পুরো জাতির। আমরা সকল ফুটবল সমর্থক ও সাধারণ জনগণকে শোভাযাত্রা এবং হাতিরঝিলের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে চ্যাম্পিয়নদের উৎসাহিত করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।’

ভোরের আকাশ/আ.র

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ

শেয়ার করুন: