শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

সংয়ের গোলে এগিয়ে গেল সিঙ্গাপুর

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৫, ৮:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের দৃশ্য, ছবি: সংগৃহীত
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের দৃশ্য, ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে শুরুটা আক্রমণাত্মক হলেও প্রথমার্ধ শেষে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১০ জুন) জাতীয় স্টেডিয়াম ঢাকায় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হয়। এই ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছে কানাডাপ্রবাসী মিডফিল্ডার সমিত সোমের।

এছাড়াও হোম ভেন্যুতে প্রথমবারের মতো খেলতে নেমেছেন হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলাম। তবে কাবরেরা শুরুর একাদশে জায়গা পাননি নিয়মিত অধিনায়ক জামাল ভূইঁয়া। ভারতের বিপক্ষে আগের ম্যাচেও বেঞ্চেই ছিলেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।

ম্যাচের প্রথম ২০ মিনিটে আক্রমণে আধিপত্য রাখে লাল-সবুজের বাংলাদেশ। ফাহমিদুল ইসলাম ও শাকিল আহাদ বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও রাকিব হোসেন তা কাজে লাগাতে ব্যর্থ হন।

পাল্টা আক্রমণে সিঙ্গাপুরও দুটি সুযোগ পায়, তবে তারাও গোল করতে পারেনি। এক পর্যায়ে সিঙ্গাপুরের এক খেলোয়াড়ের জার্সি ধরে ফাহমিদুল ইসলাম হলুদ কার্ড দেখেন, যা ছিল ম্যাচের প্রথম কার্ড। বাংলাদেশের ডিফেন্ডার তারিক কাজী প্রথমে ঠোঁটে এবং পরে আবার আঘাত পান। তবে তিনি খেলা চালিয়ে যান।

প্রথমার্ধের শেষের দিকে বেশ কয়েকটি সুযোগ তৈরি করে বাংলাদেশ। সমিত সোমের পাস থেকে গোল করতে পারতেন রাকিব, কিন্তু বলের সঙ্গে সংযোগ ঘটাতে পারেননি। সমিত একাই পাঁচটির মতো আক্রমণের সূচনা করেন, কিন্তু সেগুলো গোল হতে ব্যর্থ হয়।

ম্যাচের ৪৪তম মিনিটে বাংলাদেশের রক্ষণভাগে ঢুকে পড়ে সিঙ্গাপুর। গোলকিপার মিতুল বল ফিস্ট করতে ব্যর্থ হন। রিবাউন্ড থেকে বক্সের মধ্যে বল পেয়ে ক্রস আসে ডান দিক থেকে, বাঁ পাশে পজিশনে ছিলেন সং উই ইয়াং। তার নেয়া শট ঠেকাতে দৌড়ে এলেও পারেননি হামজা চৌধুরী। ফলাফল গোল, এবং সিঙ্গাপুরের ১-০ লিড।

বাংলাদেশ একাদশ
মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, শাকিল আহাদ, হামজা চৌধুরী, সমিত সোম, হৃদয়, কাজেম শাহ, ফাহামিদুল ইসলাম ও রাকিব হোসেন।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: