শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তান সফরে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ২৮ মে ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তান সফরে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ
পাকিস্তান সফরে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হতাশাজনক টি-টোয়েন্টি সিরিজ হার এখনো ভুলতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। তবে সামনে নতুন চ্যালেঞ্জ—পাকিস্তান সফর। আর সেই চ্যালেঞ্জে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই মাঠে নামছে টাইগাররা।

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে দলের প্রধান কোচ ফিল সিমন্স জানালেন, পাকিস্তানে ভালো পারফরম্যান্সের মাধ্যমে শারজাহর দুঃস্মৃতি ভুলে যেতে চায় বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তান সাম্প্রতিক সময়ে কিছুটা ছন্দহীন হলেও, তাদের হালকাভাবে নিচ্ছেন না তিনি।

সিমন্স বলেন, “সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারটা ছিল কঠিন। তবে মাঝে মাঝে এমন পরাজয় দলকে চাঙ্গা করে তোলে। আমরা সেই হার থেকেই শিক্ষা নিয়েছি। ছেলেরা এখন দুর্দান্ত মানসিকতায় আছে।”

পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে আশাবাদী এই ক্যারিবীয় কোচ আরও বলেন, “অনেকে বলছেন পাকিস্তান খুব একটা ফর্মে নেই। তবে ক্রিকেটে আসল ব্যাপার হলো—নির্দিষ্ট দিনে কে কেমন খেলে। আমাদের দারুণ সুযোগ রয়েছে।”

তবে ইনজুরির ধাক্কাও কম নয়। সফরে বাংলাদেশ পাচ্ছে না দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে। আর ব্যক্তিগত কারণে অনুপস্থিত নাহিদ রানা। ফলে বোলিং আক্রমণের দায়িত্ব বর্তেছে শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও তানজিম হাসানের কাঁধে।

মোস্তাফিজকে না পাওয়ায় আক্ষেপ ঝরেছে কোচের কণ্ঠে। “মুস্তাফিজ দলের একজন সিনিয়র বোলার হয়ে উঠেছে। আইপিএলে তার পারফরম্যান্সও ছিল দারুণ। অবশ্যই তাকে মিস করব। তবে এটিই অন্যদের জন্য বড় সুযোগ। আমি চাই, অন্তত একজন বলুক—এই সিরিজে ফিজের জায়গাটা আমি নেব,” বলেন সিমন্স।

শক্তিশালী প্রতিপক্ষ পাকিস্তানের মাটিতে চ্যালেঞ্জ কঠিন হলেও, মনোবলে ভর করেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে টাইগার শিবির। এখন দেখার পালা—নতুন দায়িত্ব কাঁধে নেওয়া এই তরুণ বোলাররা কতটা উজ্জ্বল করতে পারেন বাংলাদেশের সম্ভাবনা।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: