শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

‘জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করলে তার বোর্ডে আসার দরকার নেই’

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৪ মে ২০২৫, ৩:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করলে তার বোর্ডে আসার দরকার নেই’
‘জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করলে তার বোর্ডে আসার দরকার নেই’

চলতি বছরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগেই দেশের ক্রিকেট নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। যোগ্য ব্যক্তি নির্বাচনের পক্ষে তিনি। তামিম বিশেষ করে স্ব স্ব জেলা ও বিভাগীয় ক্রিকেটের উন্নতি পারবেন এমন ব্যক্তিদের বিসিবির দায়িত্বে দেখতে চান।

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়েছে শনিবার (৩ মে)। এ অনুষ্ঠানে চমক হিসেবে উপস্থিত ছিলেন তামিম। সেখানেই বিসিবি নির্বাচন নিজের ভাবনার কথা জানিয়েছেন তামিম।

তামিম জানিয়েছেন, যারা জেলা পর্যায়ের ক্রিকেটের উন্নয়নে কাজ করেন তাদেরই বিসিবিতে আসা উচিত। তিনি বলেন, ‘আমি ছোটো হয়ে আপনাদের একটা জিনিস অনুরোধ করব, যারা যোগ্য ক্রিকেটকে প্রতিনিধিত্ব করার জন্য, জেলা থেকে হোক বা বিভাগ থেকে হোক... যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়া আছে, যাদের একটা স্বপ্ন আছে-যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই। আমি এটাই অনুরোধ করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক।’

বিসিবিতে আসার পর অনেকেই জেলার ক্রিকেটের উন্নতির কথা ভুলে যান জানিয়ে তামিম বলেন, ‘অতীতে আমি অনেকবার দেখেছি কেউ যখন জেলা বা বিভাগ থেকে আসেন ক্রিকেট বোর্ডে। পরবর্তীতে ওনারা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হয়ে যান, জেলা-বিভাগকে ভুলে যান।’

তিনি আরও বলেন, ‘এমন অনেক জেলায় গিয়েছি আমি কয়েকদিন আগে, বরিশালেও গিয়েছি... এসব জায়গায় স্ট্যান্ডার্ড মানের একটা ক্রিকেট লিগও হয় না। ক্রিকেটকে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় খেলা মনে করি।’

তিনি বলেন, ‘সবচেয়ে বড় খেলায় যদি এমনটা হয়, কেউ যদি নিজের জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করে তাহলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই।’

আর কয়েক মাস পর অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবির নির্বাচনে তামিম ইকবাল বোর্ড সভাপতি হতে প্রার্থী হবেন কি না তা নিয়ে সমর্থকদের মনে আগ্রহের কমতি নেই। সে প্রশ্নের উত্তর এখনো মিলেনি।  

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: