শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফেরাটা জয়ে রাঙালেন ইয়ানিক সিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফেরাটা জয়ে রাঙালেন ইয়ানিক সিনা
ফেরাটা জয়ে রাঙালেন ইয়ানিক সিনা

গত ফেব্রুয়ারিতে বিশ্ব অ্যান্টি-ডোপিং এজেন্সি থেকে তিন মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন ইয়ানিক সিনার। যার ফলে ১০০ দিনেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন। তবে মাঠে ফিরে জয় দিয়ে নিজের প্রত্যাবর্তন রাঙিয়েছেন তিনি।

শনিবার (১০ মে) ইতালিয়ান ওপেনে ৯৯তম র‌্যাঙ্কধারী মারিয়ানো নাভোনেকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন সিনার। সিনারের খেলায় খুব একটা জড়তা দেখা যায়নি। খুব দ্রুতই আগের মতো লাইনের কাছাকাছি তার গ্রাউন্ডস্ট্রোকগুলো মারতে শুরু করেন।

প্রত্যাবর্তন ম্যাচ নিয়ে সিনার বলেন, অসাধারণ অনুভূতি। আমি এই মুহূর্তের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছি। ফিরে আসতে পেরে আমি খুবই খুশি। প্রতিযোগিতামূলক মনোভাব ফিরে পেতে মাত্র তিনটি গেম লেগেছিল।

তবে সিনার স্বীকার করেছেন নিষেধাজ্ঞা শেষে আগের ফর্মে ফিরে আসতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ ছিল। তার ভাষ্য, সন্দেহ থাকা স্বাভাবিক। কোনো সন্দেহ না থাকলে সেটা অদ্ভুত হতো, এমনকি আত্মগর্বিতও শোনাতো, তাই না? কোর্টে নামার আগেও আমার সন্দেহ ছিল।  তিনি আরও বলেন, পরের ম্যাচে কী হবে, সে নিয়েও সন্দেহ আছে। তবে এসব সন্দেহ নিয়েই আমাদের বাঁচতে হয়। কারণ এর মানে হলো আপনি সত্যিই বিষয়টিকে গুরুত্ব দেন, উন্নতি করতে চান, নিজেকে প্রমাণ করতে চান, কিছু অসাধারণ করতে চান।

পরবর্তী রাউন্ডে সিনার মুখোমুখি হবেন ৯৩তম র‍্যাঙ্কের ডাচ কোয়ালিফায়ার জেসপার ডে ইয়ংয়ের, যিনি ২৫তম বাছাইয়ে আলেহান্দ্রো দাভিদোভিচ ফোকিনাকে ৬-০, ৬-২ গেমে হারিয়েছেন।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: