আর্জেন্টিনার জাল কাঁপাল মিশর

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর বাঁচা-মরার লড়াইয়ে বড়সড় ধাক্কা খেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচে শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে রয়েছে মিশর।
ম্যাচের ১৫তম মিনিটে প্রথম লিড নেয় মিশর। মিশরীয় ডিফেন্ডার ইয়াসির ইব্রাহিম ডি-বক্সের মাঝখান থেকে দুর্দান্ত এক হেড করেন।
বলটিকে পোস্টের ডানদিকের নিচের কোণ দিয়ে জালের ভেতরে পাঠান তিনি। কর্নার থেকে উড়ে আসা বলে ক্রস বাড়িয়ে এই গোলটিতে অ্যাসিস্ট করেন মারওয়ান আতিয়া।
ভোরের আকাশ/এম