শিরোনাম
দেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেই

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশের মেয়েরা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬, ৩:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েদের জয়রথ ছুটছেই। ভুটানকে গোলবন্যায় ভাসানোর পর এবার শক্তিশালী ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে পিটার বাটলারের দল। নেপালের পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে আজ বাংলাদেশ জিতেছে ২-০ গোলে। এ জয়ে দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ। সমান ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারত।

ভুটানের জালে এক ডজন গোল দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। সে ম্যাচে মুনকি আক্তার একাই করেছিলেন চার গোল, হ্যাটট্রিক পেয়েছিলেন আলপি ও তৃষ্ণা। অন্যদিকে নেপালকে হারিয়ে শুভসূচনা করেছিল ভারত, তবে আজ বাংলাদেশের কাছেই হারের স্বাদ পেতে হলো তাদের। 

‎ম্যাচের শুরুটা ভারতের দাপটে হলেও ধীরে ধীরে খেলার লাগাম নিজেদের মুঠোয় নেয় বাংলাদেশ। প্রথম ২৫ মিনিট ভারতের আক্রমণ সামলে পাল্টা আক্রমণের পসরা সাজায় পিটার বাটলারের শিষ্যরা। ফলও আসে হাতেনাতে।

২৯ মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। মামনি চাকমার বুদ্ধিদীপ্ত এক ফ্রি কিক সামলাতে গিয়ে তালগোল পাকান ভারতীয় গোলকিপার মুন্নি। তাঁর হাত ফসকে বল বের হলে ঠিক গোললাইনের ওপর ওত পেতে থাকা অর্পিতা বিশ্বাস সুযোগটি হাতছাড়া করেননি। আলতো টোকায় বল জালে জড়িয়ে দলকে লিড এনে দেন তিনি।

৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার। ডান উইং দিয়ে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে গোলমুখে ক্রস বাড়িয়েছিলেন তৃষ্ণা রানী। নিখুঁত নিশানায় সেই বল জালে ঠেলে দেন আলপি। ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ভারত গোল শোধে মরিয়া হয়ে উঠলেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল জমাট। সাবধানী ফুটবলের পাশাপাশি ডিফেন্ডারদের দারুণ দৃঢ়তায় শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

আগামী বুধবার তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।

ভোরের আকাশ/আ.র

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

শেয়ার করুন: