শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে বর্ণবাদের অভিযোগে মাঠ ছাড়ল ইংল্যান্ড যুবারা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ২:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে বর্ণবাদের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে প্রথমবারের মতো আয়োজিত ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে। আজারবাইজানের বাকুতে টুর্নামেন্টের গ্রুপ পর্বে আয়ারল্যান্ডের এক খেলোয়াড়ের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তুলে ম্যাচের শেষ মুহূর্তে মাঠ ছেড়ে চলে যায় ইংল্যান্ডের যুবারা। ঘটনাটি তদন্ত করে দেখার কথা জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

গ্রুপ ‘সি’-এর ম্যাচটির শেষ মিনিটে এ ঘটনা ঘটে। তখন ৪-১ গোলে এগিয়ে ছিল আয়ারল্যান্ড। ভিডিও ফুটেজে দেখা যায়, মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে ইংল্যান্ডের এক খেলোয়াড় ডাগআউটের দিকে এগিয়ে যান। অভিযোগ উঠেছে, প্রতিপক্ষের এক খেলোয়াড় তাঁকে ‘বানর’ বলে গালি দিয়েছেন।

বিষয়টি কোচিং স্টাফকে জানানোর পর ইংল্যান্ডের প্রধান কোচ ম্যাট থর্প রেফারির সঙ্গে কথা বলতে এগিয়ে যান। রেফারির সঙ্গে আলোচনার একপর্যায়ে তিনি নিজের দলের খেলোয়াড়দের মাঠ ছেড়ে যাওয়ার নির্দেশ দেন। পরে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৫ দলের এক সহকারী কোচ রেফারিকে বলেন, ‘আমরা বর্ণবাদের অভিযোগ জানাচ্ছি। আমাদের দল আর খেলা চালিয়ে যেতে চায় না।’

এ ঘটনায় ফিফার এক মুখপাত্র জানান, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ম্যাচে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে তারা অবগত। ইংল্যান্ড খেলা চালিয়ে যেতে অস্বীকৃতি জানানোর পর রেফারি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

ফিফার ওই মুখপাত্র আরও বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনুষ্ঠানিক প্রতিবেদন সংগ্রহ করা হচ্ছে। এরপর বিষয়টি ফিফার স্বাধীন শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হবে। পরবর্তী সময়ে কী ব্যবস্থা নেওয়া হবে, সে সিদ্ধান্ত নেবে কমিটি।

এ বিষয়ে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে জানা গেছে, সংস্থাটি ঘটনার বিষয়ে আরও তথ্যের অপেক্ষায় রয়েছে। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখার পাশাপাশি খেলোয়াড় ও দলের কর্মকর্তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

এমবাপ্পে-ইয়ামালের স্বপ্নভঙ্গ, ব্যালন ডি’অর জিতলেন কেইন

চলতি অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে এর আগে কম্বোডিয়া, মন্টেনেগ্রো ও নিকারাগুয়ার বিপক্ষে তিনটি ম্যাচেই জয় পেয়েছে ইংল্যান্ড। আগামী ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হওয়ার কথা রয়েছে দলটির।

এবারই প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ। এতে অংশ নিচ্ছে ১৮৯টি দেশ ও অঞ্চল। প্রতিটি দলে আটজন করে খেলোয়াড় নিয়ে ছোট মাঠে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচগুলো। দুই অর্ধে ২০ মিনিট করে খেলা হয় এই প্রতিযোগিতায়।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: