শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাবেক বিসিবি পরিচালক ইসমাইল হায়দারের বিরুদ্ধে দুদকের মামলা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ৬ মে ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাবেক বিসিবি পরিচালক ইসমাইল হায়দারের বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক বিসিবি পরিচালক ইসমাইল হায়দারের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও আলোচিত ক্রীড়া সংগঠক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা ইসমাইল হায়দার দীর্ঘদিন ধরে নানা বিতর্কের জন্ম দিয়ে এসেছেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই ক্রীড়া সংগঠকের নাম জড়িয়েছে একাধিক অনিয়ম ও ক্লাব বাণিজ্য সংক্রান্ত দুর্নীতির অভিযোগে।

দুদক সূত্রে জানা গেছে, ইসমাইল হায়দারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সন্দেহজনক আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চলছিল। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় কমিশন মামলার সিদ্ধান্ত নেয়।

মামলার তদন্ত চলাকালে তার স্থাবর ও অস্থাবর সম্পদ, পাশাপাশি অর্থের উৎস ও লেনদেনের বিষয়েও বিস্তারিত খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে দুদক।

এদিকে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং তার স্ত্রীকে ঘিরেও দুর্নীতির অনুসন্ধান চলছে। প্রায় ৩২ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৮০০ কোটি টাকার অস্বাভাবিক আর্থিক লেনদেনের অভিযোগে তাদের বিরুদ্ধেও দু’টি মামলা দায়ের করা হয়েছে।

দুদক কর্মকর্তারা জানান, পাপনের নেতৃত্বে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), স্টেডিয়াম নির্মাণ, আইসিসি টুর্নামেন্টে অংশগ্রহণ, এবং বিদেশি কোচ নিয়োগে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে সম্প্রতি মিরপুরে বিসিবি কার্যালয়ে অভিযান চালানো হয়, যেখানে একাধিক অসঙ্গতির তথ্য পাওয়া গেছে।

কমিশনের পক্ষ থেকে ইতোমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভেরের আকাশ//হ.র

খেলাবিসিবিক্রিকেট

শেয়ার করুন: