শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরান-ইসরায়েল যুদ্ধ

বিমান বন্দরে আটকা মুশফিক, দোয়া চেয়েছেন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর মুশফিকুর রহিম এখন শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটে খেলছেন। ঘরোয়া লিগে তার অংশগ্রহণ সীমিত, চলমান বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিসিএল) তিনি খেলছেন না। এই সময়ে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গেছেন মুশফিক। তবে ইসরায়েল-ইরান সংঘাতের কারণে হজ শেষে দেশে ফিরতে পারছেন না সাবেক এই অধিনায়ক।

একই সময়ে ইরানে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। কয়েক সপ্তাহের রাজনৈতিক উত্তেজনা ও হুমকির পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী ইরানে সামরিক অভিযান শুরু করেছে। একই দিনে ইরানের রাজধানী তেহরান এবং অন্যান্য কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা ও সামরিক বাহিনী লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। বাহরাইন, কাতার, জর্ডান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। এমন পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে বিমান চলাচল।

সৌদি আরব থেকে দুবাই হয়ে দেশে ফিরতে চেয়েছিলেন মুশফিক। তবে দুবাই যাওয়ার পর সেখান থেকে আবারো সৌদি আরবের জেদ্দায় ফেরত পাঠানো হয় ওই ফ্লাইটের সব যাত্রীদের। ফলে বর্তমানে সৌদিতে অবস্থান করছেন মুশফিক।

সামাজিক যোগাযোমাধ্যমে মুশফিক লিখেছেন, 'আসসালামু আলাইকুম সবাইকে, কয়েকদিন আগে আমি উমরাহ হজ পালন করার জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি আমার হজ সম্পন্ন করেছি এবং আজ এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলাম। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ইকে ০৮০৬ ফ্লাইটে রওনা দিই। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি।'

এমন পরিস্থিতিতে কবে দেশে ফিরতে পারবেন তা নিয়ে উদ্বিগ্ন এই ক্রিকেটার, 'সর্বশক্তিমান আল্লাহই ভালো জানেন, কবে এবং কীভাবে আমরা ঢাকায় ফিরব। সবার কাছে দোয়া কামনা করছি।'

ভোরের আকাশ/এনএস

 

মুশফিকুর রহিমসৌদি আরবহজ

শেয়ার করুন: