শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের ফিটনেস নিয়ে উদ্বিগ্ন মহেন্দ্র সিংহ ধোনি

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তরুণ প্রজন্মের ফিটনেস নিয়ে উদ্বিগ্ন মহেন্দ্র সিংহ ধোনি
তরুণ প্রজন্মের ফিটনেস নিয়ে উদ্বিগ্ন মহেন্দ্র সিংহ ধোনি

৪৪ বছর বয়সেও ভারতের অন্যতম কিংবদন্তি উইকেটরক্ষক ও সাবেক অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি আইপিএলে খেলতে দেখা যাচ্ছে। হাঁটুর অস্ত্রোপচারের পরও মাঠে ফিরেছেন তিনি, যেখানে দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে খুব কমবার চোটের কারণে বাইরে থাকতে হয়েছে তাকে। তবে এই কিংবদন্তিই এখন তরুণ প্রজন্মের ফিটনেস নিয়ে উদ্বিগ্ন।

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ধোনি পাঁচবার আইপিএলে অংশ নিয়েছেন এবং সর্বদা অসাধারণ ফিটনেস প্রদর্শন করেছেন। তিনি নিজে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে টুর্নামেন্টের জন্য প্রস্তুত করেন। কিন্তু সম্প্রতি রাঁচিতে এক অনুষ্ঠানে তিনি আফসোস প্রকাশ করে বলেন, “আজকাল তরুণ প্রজন্ম শারীরিক পরিশ্রম কমিয়ে দিচ্ছে। এর ফলে ফিটনেসের মানও নিম্নমুখী।”

ধোনি তার মেয়ের উদাহরণ দিয়ে বলেন, “আমার মেয়েও কোনো খেলাধুলায় যুক্ত নয়, শারীরিক পরিশ্রম করেনা। তাই আমাদের ভাবতে হয় কিভাবে ওকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখা যায়। দৌড়ঝাঁপ না করলে শরীর ফিট থাকবে না, সেটি সবাইকে বুঝতে হবে।”

বর্তমানে আইপিএল শেষ হওয়ার পর ধোনি আপাতত অখণ্ড অবসর উপভোগ করছেন। প্রতিবার টুর্নামেন্ট শেষে তার ভবিষ্যত খেলাধুলা নিয়ে প্রশ্ন উঠলেও ধোনি রহস্যময় হাসি দিয়ে এড়িয়ে যান। ২০২৫ সালের আইপিএল শেষে খেলার পরিকল্পনা না থাকা সত্ত্বেও তরুণদের ফিটনেস নিয়ে তার উদ্বেগ স্পষ্ট।

মহেন্দ্র সিংহ ধোনির এই মন্তব্য তরুণ ক্রিকেটারদের মধ্যে শারীরিক প্রস্তুতি ও পরিশ্রমের প্রয়োজনীয়তা নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: