শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভুটানকে ২-০ গোলে হারাল লাল সবুজের দল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৪ জুন ২০২৫, ১০:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভুটানকে ২-০ গোলে হারাল লাল সবুজের দল
ভুটানকে ২-০ গোলে হারাল লাল সবুজের দল

ভুটানকে ২-০ গোলে হারাল লাল সবুজের দল। ম্যাচের শুরু থেকেই ভুটানকে চেপে ধরে বাংলাদেশ।  শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে জামাল ও হামজারা।  যার ফল পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদের।  খেলার সময় যখন ৬ মিনিট তখন হামজার করা গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।  ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করে ঘরের মাঠে নিজের অভিষেক রাঙালেন তিনি।  

 জাতীয় দলের জার্সিতে অভিষিক্ত ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল নজর কাড়তে পারেননি।  ম্যাচের ৩০ ও ৩১ মিনিটে দুটি সুযোগ হাতছাড়া করেন তিনি।  প্রথমে রাকিবের থ্রু বল থেকে তার নেওয়া শট ঠেকিয়ে দেন ভুটান গোলকিপার।  পরের মিনিটেই শাহ কাজেমের ব্যাকহিল থেকে বক্সের ভেতর শট নেওয়ার সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেননি। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় বাংলাদেশ।  সোহেল রানার দূরপাল্লার শট ঠেকাতে পারেননি ভুটানের গোলরক্ষক।  এই গোলে  ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

আজকের ম্যাচ দিয়ে দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও জাতীয় দলের ম্যাচ ফিরেছে জাতীয় স্টেডিয়ামে।  সর্বশেষ এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০২০ সালে, এরপর চলেছে সংস্কার কাজ।

গত বছরের সেপ্টেম্বরে ভুটানের কাছে ১-০ গোলে হেরেছিলো হাভিয়ের কাবরেরার শিষ্যরা।  এ ম্যাচে তাদের হারিয়ে প্রতিশোধ নিলো লাল-সবুজের প্রতিনিধিরা।

১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।  সেই ম্যাচকে সামনে রেখে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আজ মাঠে নামে বাংলাদেশ।

ভোরের আকাশ/জাআ 

শেয়ার করুন: