শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর পথে বিসিবি, আলোচনা শুরু

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ৮:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর পথে বিসিবি, আলোচনা শুরু
সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর পথে বিসিবি, আলোচনা শুরু

জাতীয় দলে সাকিব আল হাসানের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে এখনো আলোচনা চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে। বোর্ডের নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে দুই পক্ষের মধ্যে সমন্বয় শুরু হয়েছে, আবারও বাংলাদেশের জার্সিতে সাকিবকে মাঠে দেখার আশা জাগাচ্ছে।

সাকিব শেষবার ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মাটিতে খেলে ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট খেলার ইচ্ছে থাকলেও তিনি শেষ মুহূর্তে খেলেননি। এরপর পাকিস্তান ও ভারতের সফরে জাতীয় দলের হয়ে মাঠে নামেননি, ফলে পরিকল্পিত বিশ্রামও কার্যকর হয়নি।

সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, তিনি ভালোভাবে একটি সিরিজ খেলে বিদায় নেওয়ার ইচ্ছা এখনও রাখছেন। তার ভাষ্য, যদি একটি সিরিজ খেলে শেষ করতে পারি, সেটা আমার কাছে ভালো লাগবে।

গত ২৪ জানুয়ারি বিসিবির বোর্ড সভায় সাকিবকে দলে ফেরানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ড পরিচালকরা জানান, তার পুনরায় অন্তর্ভুক্তির জন্য সরকারের কাছেও অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি তাকে দেশে খেলতে খেলতে অবসর নেওয়ার সুযোগ দেওয়ার কথাও ভাবছে বিসিবি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, জি, আলোচনা চলমান আছে।

 

ভোরের আকাশ/এনএস

প্রত্যাবর্তনবাংলাদেশ ক্রিকেট বোর্ডসাকিব আল হাসান

শেয়ার করুন: