বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য প্রকাশ

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (১৩ জুলাই) বিসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। টিকিট বিক্রি অনলাইনের মাধ্যমে করা হবে।
টিকিটের দাম সর্বনিম্ন ৩০০ টাকা থেকে সর্বোচ্চ ৩,৫০০ টাকা পর্যন্ত থাকবে। সবচেয়ে সাশ্রয়ী মূল্যে ইস্টার্ন গ্যালারিতে খেলা দেখা যাবে, যেখানে টিকিটের দাম ৩০০ টাকা। আর ইন্টারন্যাশনাল লাউঞ্জে খেলা দেখতে হলে ম্যাচ প্রতি ৩,৫০০ টাকা খরচ করতে হবে।
বিসিবি থেকে প্রকাশিত টিকিটের মূল্য তালিকা:
- ইস্টার্ন গ্যালারি: ৩০০ টাকা
- শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ৪০০ টাকা
- নর্দার্ন গ্যালারি: ৪০০ টাকা
- ক্লাব হাউস (সাউথ - শহীদ মুশতাক স্ট্যান্ড, আপার ও লোয়ার): ৮০০ টাকা
- ক্লাব হাউস (নর্থ - শহীদ জুয়েল স্ট্যান্ড): ৮০০ টাকা
- ইন্টারন্যাশনাল গ্যালারি (নর্থ - মিডিয়া ব্লক): ১৫০০ টাকা
- ইন্টারন্যাশনাল গ্যালারি (সাউথ - কর্পোরেট ব্লক): ১৫০০ টাকা
- গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার ও আপার টিয়ার): ২৫০০ টাকা
- ইন্টারন্যাশনাল লাউঞ্জ (সাউথ - কর্পোরেট ব্লক): ৩৫০০ টাকা
ক্রিকেটপ্রেমীরা অনলাইনে টিকিট সংগ্রহ করে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ উপভোগ করতে পারবেন বলে জানানো হয়েছে।
ভোরের আকাশ//হ.র