শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে সর্বনিম্ন টিকিটমূল্য ২০০

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ৪:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত
সংগৃহীত

এপ্রিলের তৃতীয় সপ্তাহের পর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ঢাকা ও চট্টগ্রামে হতে যাওয়া এই সিরিজের টিকিটমূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় আসন্ন সিরিজের ম্যাচ দেখা যাবে। 

এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিট মিলবে এই অফিসিয়াল ওয়েবসাইটে। টিকিট বিক্রি শুরু হবে শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬টায়। এর আগে দ্বিপাক্ষিক সিরিজগুলো ভিন্ন ভেন্যুতে হলে টিকিটের মূল্য আলাদাভাবে প্রকাশ করা হতো। এবার একসঙ্গে প্রকাশিত হলো মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচের টিকিটমূল্য।

আগামী ১৭ এপ্রিল শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যা প্রথমে বিকেল ৩টায় শুরুর কথা থাকলেও, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নতুন সময় (বেলা ১১টা থেকে শুরু) চূড়ান্ত করা হয়েছে। একইভাবে ২৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরুর কথা থাকলেও, পরিবর্তিত সূচিতে তা বিকেল ৩টা করা হয়েছে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো মিরপুরে ১৭, ২০ এবং চট্টগ্রামে ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ (২৭ ও ২৯ এপ্রিল) চট্টগ্রামে এবং শেষ ম্যাচ হবে মিরপুরে (২ মে)।

 

মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিটমূল্য

গ্র্যান্ড স্ট্যান্ড (আপার ও লোয়ার) : ২৫০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি (উত্তর মিডিয়া ব্লক ও দক্ষিণ করপোরেট ব্লক) : ১৫০০ টাকা
ইন্টারন্যাশনাল লাউঞ্জ দক্ষিণ (করপোরেট ব্লক) : ১৫০০ টাকা
ক্লাব হাউজ দক্ষিণ ও উত্তর (শহীদ মুসতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড) : ৬০০ টাকা
শহীদ আবু সাঈদ ও নর্দার্ন গ্যালারি : ৪০০ টাকা
ইস্টার্ন গ্যালারি : ২০০ টাকা

 

চট্টগ্রামে সিরিজের টিকিটমূল্য

গ্র্যান্ড স্ট্যান্ড (পূর্ব ও পশ্চিম) : ২৫০০ টাকা
রুফ টপ প্যাভিলিয়ন এন্ড (পূর্ব ও পশ্চিম) : ২৫০০ টাকা
শহীদ শ্রাবণ ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ড : ৬০০ টাকা
ওয়েস্টার্ন গ্যালারি : ৩০০ টাকা
ইস্টার্ন গ্যালারি : ২০০ টাকা

 

ভোরেরআকাশ/সু.পা

সর্বনিম্ন টিকিটমূল্য ২০০

শেয়ার করুন: