শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আইপিএলে ৯ হাজার রানের ক্লাবে একাই কোহলি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রেকর্ড গড়া যেন এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বিরাট কোহলির জন্য। সময়ের পর সময় নিজের নামের পাশে নতুন কীর্তি যোগ করে চলেছেন এই ভারতীয় ব্যাটার। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গড়লেন আরও একটি অনন্য রেকর্ড।

সোমবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে সহজ জয় পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতিপক্ষকে মাত্র ৭৫ রানে অলআউট করে ৯ উইকেটের বড় জয় তুলে নেয় তারা। এই ম্যাচেই ইতিহাসের খুব কাছে ছিলেন কোহলি, আর শেষ পর্যন্ত সেটি স্পর্শ করতেও দেরি হয়নি।

১৫ বলে অপরাজিত ২৩ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। এই ইনিংস খেলতে গিয়েই আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৯ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন কোহলি। তার ব্যাট থেকে আসে দুটি ছক্কা ও একটি চার, যা দলকে সহজ জয় এনে দেয়। বেঙ্গালুরু ৮১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।

এখন পর্যন্ত আইপিএলে ২৭৫ ইনিংসে ৮টি সেঞ্চুরি ও ৬৬টি অর্ধশতকের সাহায্যে কোহলির সংগ্রহ ৯ হাজার ১২ রান। তার সর্বোচ্চ অপরাজিত ইনিংস ১১৩ রান। এই টুর্নামেন্টে এখনো কোনো ব্যাটার ৮ হাজার রানের গণ্ডিও পেরোতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত শর্মার রান ৭১৮৩।

ভোরের আকাশ/সু.পা

আইপিএলে

শেয়ার করুন: