শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাখি ডিম পাড়ায় ১ মাসের জন্য স্টেডিয়াম বন্ধ ঘোষণা অস্ট্রেলিয়ার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অদ্ভুত এক কারণে বন্ধ হয়ে গেল অস্ট্রেলিয়ার একটি খেলার মাঠ। সংরক্ষিত প্রজাতির দেশি পাখি ‘প্লোভার’ ডিম পাড়ায় মাঠটি অন্তত এক মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ক্যানবেরা থেকে ২০ মিনিট দূরে জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে খেলা চলাকালে বিষয়টি সামনে আসে। মাঠের একেবারে মাঝখানে প্লোভার পাখি ডিম দেয়ায় ফুটবল ম্যাচ সরিয়ে নেয়া হয় পাশের মাঠে।

প্লোভার সাধারণত বাচ্চা ফোটার পর ভয়ানক রক্ষণশীল হয়ে ওঠে। এ সময় তারা ডানা ঝাপটানো, তীব্র শব্দ আর হঠাৎ আক্রমণ করে বাসার আশপাশে কাউকে ঘেঁষতে দেয় না। এই কারণেই মাঠ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় কাউন্সিল।

কাউন্সিল জানায়, ওয়াইল্ডকেয়ার নামের বন্য প্রাণী সংস্থার পরামর্শে খেলা সরিয়ে নেয়া হয়েছে। ডিম সরাতে হলে বিশেষজ্ঞের সহায়তা নিতে হবে এবং অনুমতি প্রয়োজন হবে। ফলে মাঠটি সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে।

স্থানীয় ফুটবল দলগুলো এ সিদ্ধান্তে সহযোগিতা করেছে এবং বিকল্প মাঠেও খেলা চালিয়ে যাচ্ছে। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কাউন্সিল।

ভোরের আকাশ/মো.আ.

স্টেডিয়ামবন্ধঅস্ট্রেলিয়া

শেয়ার করুন: