কানাডার একাদশে নেই ডেভিস, বসনিয়ার বেঞ্চে জেকো

হ্যামস্ট্রিং ইনজুরি চোট বড্ড ভোগাচ্ছে আলফন্সো ডেভিসকে। পুরোপুরি সেরে না ওঠায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে শুরুর একাদশে জায়গা হয়নি বায়ার্ন মিউনিখের এই তারকা লেফট-ব্যাকের।
বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচটিতে বসনিয়ার একাদশে নেই অভিজ্ঞ স্ট্রাইকার এদিন জেকো। টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি।
কানাডার প্রথম একাদশে রয়েছেন সেল্টিকের ডিফেন্ডার অ্যালিস্টার জনস্টন এবং হাল সিটির মিডফিল্ডার লিয়াম মিলার। আক্রমণভাগে দলের সবচেয়ে বড় ভরসা জুভেন্তাসের স্ট্রাইকার জোনাথন ডেভিড।
বেঞ্চে আছেন মিডলসব্রোর ডিফেন্ডার আলফি জোন্স, নরউইচ সিটির মিডফিল্ডার আলি আহমেদ এবং সাউদাম্পটনের ফরোয়ার্ড সাইল লারিন, যারা প্রয়োজনে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।
কানাডার একাদশ
ক্রেপো, লারেয়া, কর্নেলিয়াস, ডি ফুজেরোলেস, জনস্টন, মিলার, ইউস্তাকিও, কোনে, বুকানান, ওলুওয়াসেই ও জোনাথন ডেভিড।
ভোরের আকাশ/এম