শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাটকীয় ম্যাচে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ৩ অক্টোবর ২০২৫, ১:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটকীয় ম্যাচে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
নাটকীয় ম্যাচে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমেও রীতিমতো নাটকীয় অবস্থায় পড়েছিল বাংলাদেশ। শেষদিকে নুরুল হাসান সোহান আর রিশাদ হোসেনের ঠান্ডা মাথার ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

শারজাহতে ১৫২ রানের টার্গেটে খেলতে নেমে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের ঝড়ো ব্যাটিংয়ে স্বপ্নের সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতেই আসে শতরান। দুজনই তুলে নেন অর্ধশতক—তামিম করেন ৫১, ইমন ৫৪ রান। তাদের বিদায়ের পরই ধস নামে টপ অর্ডারে। একে একে সাজঘরে ফেরেন সাইফ হাসান, শামীম পাটোয়ারী, জাকের আলি অনিক ও তানজিম সাকিব।

বিশেষ করে রশিদ খানের ঘূর্ণি যেন আতঙ্ক হয়ে নেমে আসে বাংলাদেশ শিবিরে। মাত্র ৯ রানের ব্যবধানে হারিয়ে যায় ৬ উইকেট। ১০৯ থেকে ১১৮ রানে পৌঁছাতে গিয়ে ম্যাচটি হাতছাড়া হওয়ার শঙ্কা তৈরি হয়। তবে চাপের মুহূর্তে দায়িত্ব নেন সোহান ও রিশাদ। শেষ ১২ বলে দরকার ছিল ১৬ রান। আজমতউল্লাহ ওমরজাইয়ের করা ১৯তম ওভারে টানা দুই ছক্কা হাঁকিয়ে পরিস্থিতি সহজ করে দেন সোহান। শেষ পর্যন্ত ১৩ বলে ২৩ রানে অপরাজিত থাকেন তিনি, রিশাদ করেন ৯ বলে ১৪ রান। ৮ বল বাকি থাকতেই ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে আফগানিস্তান। ইনিংসের শুরুতেই নাসুম আহমেদের বোলিংয়ে বিপদে পড়ে তারা। প্রথম ৪০ রানেই পড়ে যায় চার উইকেট। এরপর গুরবাজ ও ওমরজাই দলকে কিছুটা স্থিতি দিলেও বড় ইনিংস খেলতে পারেননি। গুরবাজ করেন ৪০ রান। শেষ দিকে ঝড় তোলেন অভিজ্ঞ মোহাম্মদ নবি। তাসকিনের এক ওভারেই হাঁকান তিন ছক্কা, খেলেন ২৫ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস। শরাফুদ্দিন আশরাফ অপরাজিত থাকেন ১৭ রানে।

তবে সবকিছু ছাপিয়ে শেষ হাসি হাসে বাংলাদেশ। শুরুতে সহজ জয়ের মতো মনে হলেও মাঝপথের সেই নাটকীয় ধস ম্যাচটিকে জমিয়ে তোলে। শেষ পর্যন্ত সোহান-রিশাদের ব্যাটে রক্ষা পায় টাইগাররা।

ভোরের আকাশ // হ.র

আফগানিস্তান ক্রিকেটবাংলাদেশ ক্রিকেট দল

শেয়ার করুন: