শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ

শ্রীলঙ্কাকে ৫ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ৪:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ দল। টানা তৃতীয় ম্যাচে জয়ের ধারা ধরে রেখে এবার শ্রীলঙ্কাকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের যুবারা।বুধবার  (২৬ নভেম্বর) চীনের ছংছিংয়ে নিজেদের তৃতীয় গ্রুপ-এ ম্যাচে লাল-সবুজের তরুণরা ৫-০ গোলে উড়িয়ে দিলো শ্রীলঙ্কাকে।

২৪ মিনিটে আসে বাংলাদেশের প্রথম গোল। আরিফের নিখুঁত ক্রসে ইকরামুল মাথা ছুঁইয়ে বল জালে পাঠান। পাঁচ মিনিট পরই ব্যবধান ২–০। অপুর চমৎকার পাস থেকে মানিক দারুণ কন্ট্রোল নিয়ে নিখুঁত ফিনিশে বাড়িয়ে দেন লিড। বাংলাদেশ আরও কয়েকবার চেষ্টা করলেও শ্রীলঙ্কা প্রথম এক ঘণ্টা আর গোল হজম করেনি। বিশেষ করে তাদের গোলরক্ষকের একের পর এক সেভে।

৬৪ মিনিটে এসে আবার জ্বলে ওঠে বাংলাদেশ। রিফাতের থ্রু পাস ধরে ফয়সাল ডিফেন্ডারকে কাটিয়ে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান, স্কোরলাইন হয় ৩-০। এরপর শেষ দিকে আসে আরও দুই গোল। ৯০ মিনিটে বায়জিদের দূরপাল্লার দারুণ শটে স্কোরলাইন হয় ৪-০। কিছুক্ষণ পরে ফয়সাল দুর্দান্ত এক হাফ-ভলিতে করেন নিজের দ্বিতীয় গোল, বাংলাদেশের জয় নিশ্চিত হয় ৫-০ ব্যবধানে।

পুরো ম্যাচজুড়ে বল দখল, গতি আর আক্রমণে বাংলাদেশ আধিপত্য বিস্তার করে খেলেছে। শ্রীলঙ্কাকে কার্যত কোনো সুযোগই দেয়নি তরুণ লাল-সবুজরা। এই জয়ে সমীকরণ আরও রোমাঞ্চকর। গোল ব্যবধানে এগিয়ে থাকা চীনকে টপকাতে এখন বাংলাদেশ তাকিয়ে থাকছে ৩০ নভেম্বরের ‘গ্রুপ ফাইনালে’।

ভোরের আকাশ/তা.কা

 

এএফসি এশিয়ান কাপবাংলাদেশ-শ্রীলঙ্কাখেলা

শেয়ার করুন: