শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারী এশিয়ান কাপের মূলপর্বে বাংলাদেশ

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রথমবার এশিয়ান কাপ ফুটবলে জায়গা নিশ্চিত করে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের পদচারণ অনুসরণ করে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ফুটবলের মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।

রোববার (১০ আগস্ট) লাওসের ন্যাশনাল স্টেডিয়ামে বয়সভিত্তিক নারী এশিয়ান কাপ বাছাইপর্বে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে হারে লাল-সবুজের প্রতিনিধিরা।

পরাজিত হলেও সমীকরণের হিসেবে মূলপর্বে খেলার সুযোগ ছিল। গ্রুপ ‘এইচে’ রানার্স আপ হওয়া বাংলাদেশকে রানার্স আপের পয়েন্ট টেবিলে সেরা তিনে থাকতে হতো। গতকাল দিনের অপর ম্যাচে লেবাননকে ৮-০ গোলে হারিয়ে দিয়েছে চীন। এতেই বাংলাদেশের সেরা তিনে থাকা নিশ্চিত হয়েছে।

এশিয়ার ৩৩টি দল নিয়ে ৬ আগস্ট শুরু হওয়া এই বাছাইপর্ব। বাছাইপর্ব থেকে আট গ্রুপ থেকে সেরা আট দল সরাসরি মূল পর্বে অংশ নেবে। গ্রুপের আট রানার্স আপ থেকে তিন দল খেলবে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে। স্বাগতিক থাইল্যান্ডকে নিয়ে ১২ দল খেলবে মূলপর্বে। আগামী বছরেরে এপ্রিলে শুরু হবে বয়সভিত্তিক পর্যায়ের এই টুর্নামেন্টটি।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হারের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল ১২ ম্যাচে অপরাজিত ছিল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও ভালো শুরু করেছিল পিটার বাটলারের দল। ১৫ মিনিটে ম্যাচের প্রথম গোলটি বাংলাদেশেই করেছিল। প্রথমার্ধ পর্যন্ত ম্যাচে ১-১ সমতা ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে শক্তিশালী দক্ষিণ কোরিয়া লিড নেওয়ার পর পিছিয়ে পড়ে মেয়েরা। ৮৭ থেকে ৯৪ মিনিটের মধ্যে হজম করে শেষ তিনটি গোল।

ভোরের আকাশ/এসএইচ

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ

শেয়ার করুন: