শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রুদ্ধশ্বাস ম্যাচে ডাবল সুপার ওভারে আফগানিস্তানকে হারাল দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার দেখা গেল ডাবল সুপার ওভারের উত্তেজনা। আহমেদাবাদের ‘ডি’ গ্রুপের ম্যাচে আফগানিস্তানকে শেষ মুহূর্তে হারিয়ে দিনটি নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। মূল ম্যাচ ও প্রথম সুপার ওভারের পরও টাই হওয়ায় দ্বিতীয় সুপার ওভারে জয় নিশ্চিত হয় প্রোটিয়ার।

দক্ষিণ আফ্রিকা টস হেরে ব্যাট করতে নেমে চ্যালেঞ্জিং ১৮৭ রানের সংগ্রহ গড়েছিল। কুইন্টন ডি কক ৪১ বলে ৫৯ রান এবং রায়ান রিকেলটন ২৮ বলে ৬১ রান করে দলের ভিত্তি তৈরি করেন। ডিওয়াল্ড ব্রেভিস (২৩) ও ডেভিড মিলার (২০) শেষের দিকে দলের সংগ্রহকে শক্ত অবস্থানে নিয়ে যান।

১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ ৪২ বলে ৮৪ রানের অসাধারণ ইনিংস খেলেন। তবে কয়েকটি দ্রুত উইকেট হারানোর কারণে চাপের মুখে পড়ে আফগানরা। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রান। কাগিসো রাবাদার নো বল ও ওয়াইডে ম্যাচ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। নুর আহমেদের ছক্কায় আফগানিস্তান ম্যাচে ফেরে।

প্রথম সুপার ওভারে আফগানিস্তান ১৭ রান তোলে, যা দক্ষিণ আফ্রিকা জবাবে সমান করে। তবে দ্বিতীয় সুপার ওভারে মিলার ও ট্রিস্টিয়ান স্টাবস মিলে ২৩ রান তুলেন এবং আফগানদের ২৪ রানের বিশাল লক্ষ্য ছুঁতে দেন। শেষ বলে রহমানুল্লাহ গুরবাজ আউট হলে আফগানিস্তান ৪ রানে হারে।

এই জয়ে দক্ষিণ আফ্রিকা গ্রুপে শক্ত অবস্থান নিশ্চিত করেছে। অন্যদিকে রশিদ খানের আফগানিস্তান শেষ মুহূর্তে জয় না পেয়ে পরের রাউন্ডে ওঠার আশা প্রায় হারিয়ে ফেলেছে।

ভোরের আকাশ/এনএস

দক্ষিণ আফ্রিকাটি-টোয়েন্টি বিশ্বকাপআফগানিস্তান

শেয়ার করুন: