শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৪১ বছর বয়সে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন ফাফ ডু প্লেসিস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ২:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বয়স যে কেবল একটি সংখ্যা, সেটিই আরও একবার প্রমাণ করলেন ফাফ ডু প্লেসিস। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করার রেকর্ড গড়ে টেক্সাস সুপার কিংসকে দুর্দান্ত জয় উপহার দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ব্যাটার। শতক পূর্ণ করার দিনে তার বয়স ছিল ৪১ বছর ৩৪১ দিন।

ডালাসে অনুষ্ঠিত মেজর লিগ ক্রিকেট (এমএলসি)-এর উদ্বোধনী ম্যাচে সিয়াটল অর্কাসকে ৬ উইকেটে হারিয়েছে টেক্সাস সুপার কিংস। ২২১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তারা ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।

রান তাড়ার পুরো সময়ই আলোচনার কেন্দ্রে ছিলেন ডু প্লেসিস। মাত্র ৪৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। একই সঙ্গে এমএলসিতে শতক হাঁকিয়ে গড়েন নতুন রেকর্ড। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করার কীর্তি এখন তার দখলে। ম্যাচ শেষে ৫২ বলে অপরাজিত ১১৩ রান করে মাঠ ছাড়েন তিনি। তার ইনিংসে ছিল ৮টি চার ও ৬টি ছক্কা।

ডু প্লেসিসকে দারুণভাবে সঙ্গ দেন রাইলি রুশো। ২১ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি ডু প্লেসিসের সঙ্গে ৩৭ বলে ৯৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। এই জুটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষদিকে উইয়ান মুল্ডার ১৫ বলে অপরাজিত ৩১ রান করে দলের জয় নিশ্চিত করেন।

আরও পড়ুন

পেশিরে চোটে বাকী ম্যাচগুলোতেও নেই লিটন

এর আগে ব্যাট করতে নেমে সিয়াটল অর্কাসের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন টিম সিফার্ট। ৬৬ বলে ১০৪ রান করেন তিনি। ওপেনার শায়ান জাহাঙ্গির খেলেন ৪৭ বলে ৭৮ রানের কার্যকর ইনিংস। দুই ওপেনারের ব্যাটে উদ্বোধনী জুটিতে আসে ১৯১ রান। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে সিয়াটল ২২০ রানের বড় সংগ্রহ গড়ে তুললেও শেষ পর্যন্ত সেটি জয়ের জন্য যথেষ্ট হয়নি।

বল হাতে টেক্সাস সুপার কিংসের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নান্দ্রে বার্গার। কোনো উইকেট না পেলেও চার ওভারে মাত্র ২৭ রান খরচ করে প্রতিপক্ষের রানপ্রবাহ নিয়ন্ত্রণে রাখেন তিনি।

ভোরের আকাশ/সু.পা

ফাফ ডু প্লেসিস

শেয়ার করুন: