শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাইফের একার লড়াইয়ে ভরসা পেল না বাংলাদেশ, ভারতের সহজ জয়

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাইফের একার লড়াইয়ে ভরসা পেল না বাংলাদেশ, ভারতের সহজ জয়
সাইফের একার লড়াইয়ে ভরসা পেল না বাংলাদেশ, ভারতের সহজ জয়

এশিয়া কাপের সুপার ফোরে দুবাইয়ে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে দাপট দেখালো ভারত। ম্যাচে একাই লড়াই করেছেন সাইফ হাসান, তবে তার ইনিংস দলের পরাজয় ঠেকাতে পারেনি।

টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত শুরুতে যুক্তিযুক্ত মনে হলেও, ভারতীয় ব্যাটসম্যানরা শুরু থেকেই চাপ সৃষ্টি করে। ইনিংসের নায়ক অভিষেক শর্মা—মাত্র ৩৭ বলে খেললেন ঝড়ো ৭৫ রানের ইনিংস, যেখানে ছিল ৬ চার ও ৫ ছক্কা। তার সঙ্গে শুভমান গিল (২৯) ও হার্দিক পান্ডিয়া (৩৮) যোগ করলে নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৬৮ রান।

বাংলাদেশের বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন রিশাদ হোসেন (৩-০-২৭-২)। মোস্তাফিজ, তানজিম শাকিব ও সাইফউদ্দিন নেন একটি করে উইকেট। তবে নিয়মিত বিরতিতে উইকেট ফেললেও বড় রান আটকানো যায়নি।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার তানজিদ মাত্র ১ রান করে বুমরাহর শিকার হন। কিছুটা চেষ্টা করেছিলেন পারভেজ ইমন (২১), তবে ব্যাটিংয়ের ভরসা হয়ে দাঁড়ান সাইফ হাসান। তিনি ৫১ বলে খেলেন ৬৯ রানের দারুণ ইনিংস, ৩ চার ও ৫ ছক্কায় সাজানো। কিন্তু অপরপ্রান্তে কেউ টিকতে না পারায় ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ।

হৃদয় (৭), শামীম (০), জাকের আলী (৪) ও সাইফউদ্দিন (৪) ব্যর্থ হন একে একে। ফলে নির্ধারিত লক্ষ্য ছুঁতে গিয়ে ১৯.৩ ওভারে অলআউট হয়ে যায় বাংলাদেশ, সংগ্রহ থামে ১২৭ রানে।

ভারতের বোলিং আক্রমণে কুলদীপ যাদব ছিলেন সবচেয়ে কার্যকর, ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। বুমরাহ নেন ২/১৮, বরুণ চক্রবর্তী ২/২৯ এবং শেষ ওভারে তিলক ভর্মা তুলে নেন একটি উইকেট।

শেষ পর্যন্ত ম্যাচের চিত্র ছিল পরিষ্কার—ভারতের ঘূর্ণি আক্রমণের সামনে নড়বড়ে ব্যাটিং লাইনআপ ভেঙে পড়েছে বাংলাদেশ। সাইফের একার লড়াই যথেষ্ট হয়নি। এই জয়ে ফাইনালের পথে ভারতের অবস্থান আরও দৃঢ় হলো, আর বাংলাদেশের সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেল।

ভোরের আকাশ//হ.র

এশিয়া কাপ ক্রিকেট

শেয়ার করুন: