শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিএসএলের বাকি অংশ বাংলাদেশে আয়োজন করতে পিসিবিকে পরামর্শ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২৫, ৪:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পিএসএলের বাকি অংশ বাংলাদেশে আয়োজন করতে পিসিবিকে পরামর্শ
পিএসএলের বাকি অংশ বাংলাদেশে আয়োজন করতে পিসিবিকে পরামর্শ

ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধে নিরাপত্তা শঙ্কায় স্থগিত হয়ে গেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ভারতের সঙ্গে সংঘাতের একপর্যায়ে ক্রিকেটার, স্টাফ, দর্শকদের নিরাপত্তার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। আপাতত এই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে কাল। এতে ফের আলোচনায় এসেছে পিএসএল পুনরায় শুরু করার বিষয়টি।

প্রথমে পিএসএলের বাকি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে তা সম্ভব হয়নি। পরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় পুরো টুর্নামেন্ট। পিএসএল কবে থেকে আবারও শুরু হবে তা এখনও জানা যায়নি।

তবে এবার দুবাই নয়, বাংলাদেশে পিএসএলের বাকি অংশ বাংলাদেশে আয়োজন করতে পিসিবিকে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি।

তিনি বলেন, যদি টুর্নামেন্টে কোন ঝামেলা সৃষ্টি হয় দয়া করে দুবাইতে সরিয়ে নেবেন না। বাংলাদেশকে বিবেচনা করবেন। যেখানে স্টেডিয়ামগুলোতে ক্লাবের ম্যাচগুলোতেও দর্শকের উপস্থিতি থাকে। এখানে আয়োজন করলে আর্থিক দিক থেকেও লাভবান হবে পিসিবি।


এবারের পিএসএলে বাকি এখনো ৮ ম্যাচ। পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে ইতিমধ্যে বিদেশি খেলোয়াড়দের দুবাই এবং স্থানীয় খেলোয়াড়দের নিজ দেশে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে পিসিবি। তবে যুদ্ধবিরতির পরও অঞ্চলজুড়ে উত্তেজনার রেশ থাকায় চূড়ান্ত সিদ্ধান্তে যেতে কিছু সময় লাগবে বলেই ধারণা বিশ্লেষকদের। 

ভোরের আকাশ এসআই

শেয়ার করুন: