শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিপিএলে তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা, সতর্ক করলেন ট্রেইনার ডালিম

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিপিএলে তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা, সতর্ক করলেন ট্রেইনার ডালিম
বিপিএলে তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা, সতর্ক করলেন ট্রেইনার ডালিম

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে যখন প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তখনই জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের মাঠে ফেরার সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। যদিও সম্প্রতি নিজেই বিপিএলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন তামিম, তবে তার শারীরিক সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় দলের ট্রেইনার ইয়াকুব চৌধুরী ডালিম।

গতকাল (মঙ্গলবার) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডালিম বলেন,
“ক্রিকেটে ফেরার বিষয়ে তামিম ইকবালকে নিয়ে বলব— বিনোদনের জন্য খেলতে পারেন। কিন্তু বিপিএল বা সেমিফাইনাল-ফাইনালের মতো উচ্চ মানের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে অংশ নেওয়া থেকে বিরত থাকাই ভালো। তবে চূড়ান্ত সিদ্ধান্ত তামিমকেই নিতে হবে।”

তিনি আরও বলেন, “আমি বলব, তামিম যেন অনুশীলনে ফিরে আসে, হালকা খেলে। তবে সেটা যেন চাপমুক্ত, মজার অংশ হিসেবে হয়।”

টানা দুটি বিপিএল আসরে চ্যাম্পিয়ন হওয়া তামিম চলতি বছরের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এর সময় বিকেএসপিতে হৃদরোগে আক্রান্ত হন। ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। মাঠে প্রাথমিক সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দিয়ে জীবনরক্ষার গুরুত্বপূর্ণ কাজটি করেছিলেন ইয়াকুব ডালিম নিজেই।

বর্তমানে শারীরিকভাবে তুলনামূলক স্থিতিশীল অবস্থায় রয়েছেন তামিম। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে তার শরীর কতটা প্রস্তুত, সেটি গভীরভাবে মূল্যায়ন করা জরুরি। ট্রেইনারের মতে, ঝুঁকির জায়গাটা বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।

তবে ক্রিকেটপ্রেমীদের জন্য আশার খবর হলো—তামিম নিজেই জানিয়েছেন, বিপিএলের মাধ্যমে আবার মাঠে ফেরার চেষ্টা করবেন।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: