ভালো কিছুর জন্য এই সরকারকে সময় দিতে হবে : তামিম

আজ (মঙ্গলবার) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান। একই দিনে রাষ্ট্রপতি নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদেরও শপথ পড়ান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরে এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেন, “এই সরকারকে কাজের জন্য সময় দিতে হবে। সঠিক পদে সঠিক মানুষ আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সবার জীবন নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরবে। আমরা প্রায় দেড় বছর ধরে আশা করছিলাম যে একটি রাজনৈতিক সরকার দেশে আসবে।”
'প্রত্যেকটা মানুষের যে আশা ওটা পূরণ করবেন। এটার সাথে আমি এটাও বিশ্বাস করি যে, এই সরকারকে সময় দিতে হবে। কোনো কিছু দ্রুত হয়ে যায় না, ভালো কিছু হওয়ার জন্য সময় দেওয়া লাগবে। আর আমি আশা করি যে বাংলাদেশের প্রতিটা মানুষ তাদেরকে ওই সময়টাই দিবে। যে উনারা যেরকম বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারে।'
'অবশ্যই স্পোর্টসের বিষয়ে আমার যেটা এক্সপেক্টেশন থাকবে যে, যেই মানুষ যে জায়গায় যোগ্য ওই জায়গায় তাদেরকে দেওয়া। যারা ফুটবলের জন্য ভালো যারা অন্য যেকোনো স্পোর্টসের জন্য ভালো। ওনাদেরকে ওই রাইট পজিশনে রাইট মানুষ আনা খুব ইম্পর্টেন্ট। কারণ বাংলাদেশের স্পোর্টস অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর।'
'বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য, আমি আশা করব যে যারা দায়িত্ব আছেন বা যারা দায়িত্ব পাবেন উনারা সঠিক কাজগুলোই করবেন। হতেই পারে যদি উনি পলিটিক্সের সাথে জড়িত থাকেন আর দীর্ঘ অনেক বছর ধরে যদি পলিটিক্স করেন আর ক্রীড়া নিয়ে যদি কাজ করেন। কেননা আমি মনে করি যে, স্পোর্টসম্যান হয়েছেন দেখে যে স্পোর্টস মিনিস্টার হইতে পারবেন না আমি তা মনে করি না। আমার কাছে মনে হয় যে যারা এই ক্রীড়াঙ্গনের জন্য কাজ করবেন তাদের প্রত্যেক মানুষের উনি যদি ডিজার্ভিং হয়ে থাকে অবশ্যই।'
ভোরের আকাশ/এনএস