শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাইগার অধিনায়ক জ্যোতির ফিফটি

দ্বিতীয় ওয়ানডেতে জয় ছিনিয়ে নিল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ৬:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে এসে হোঁচট খেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল-এর কাছে ৪ উইকেটে হেরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতায় নেমে এসেছে স্বাগতিকরা।

রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ। মাত্র ৪ রানে ভেঙে যায় ওপেনিং জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।

একপ্রান্তে লড়াই চালিয়ে যান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ১০১ বলে ৫৮ রানের দায়িত্বশীল ইনিংস খেললেও অন্যদের কাছ থেকে তেমন সমর্থন পাননি। শারমিন সুলতানা ২৫, স্বর্ণা আক্তার ১৬ এবং রিতু মনি ১৭ রান করেন। শেষ দিকে নাহিদা আক্তার ২০ রান যোগ করলে ৪৫.৫ ওভারে ১৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ।

শ্রীলঙ্কার হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন চামারি আতাপাত্তু, যিনি ৩ উইকেট নেন। এছাড়া মালকি মাদারা, নিমাশা মীপাগে এবং ইনোকা রানাবীরা দুটি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও দ্রুত ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। চামারি আতাপাত্তু ৪০ রানের ঝলমলে ইনিংস খেলেন। পরে হার্শিতা সামারাবিক্রমা ও হানসিমা করুণারত্নে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন।

হার্শিতা ৭৬ বলে ৫০ এবং হানসিমা ৪০ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাদের দৃঢ়তায় ৭০ বল বাকি থাকতেই ৪ উইকেট হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন নাহিদা আক্তার, যিনি ২১ রানে ৪ উইকেট নেন। এছাড়া সুলতানা খাতুন ও রিতু মনি একটি করে উইকেট পান।

এই জয়ে সিরিজে সমতা ফেরায় শ্রীলঙ্কা। আগামী ২৫ এপ্রিল রাজশাহীতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেই নির্ধারণ করবে সিরিজের ভাগ্য। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে যাবে দুই দল।

ভোরের আকাশ/সু.পা

সিরিজে ১-১ সমতা

শেয়ার করুন: